• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
Headline
কুড়িগ্রাম-রাজারহাট আরকে সড়কে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর রাজারহাটে পানির ট্যাংকে চেতনানাশক মিশিয়ে চুরির চেষ্টা, অসুস্থ- ৭ উলিপুরে ৪৫০জন নারী ও কিশোরীকে ডিগনিটি কিট বিতরণ কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু চিলমারীতে ১০০পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন কুড়িগ্রামের রাজারহাট ইউএনও যুক্তরাষ্ট্রে রোড ট্রিপের গল্পের সিনেমায় মৌসুমী প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর কুড়িগ্রামে ট্রেনের ধাক্কায় গরুর মৃত্যু, প্রাণে বাঁচলেন মালিক

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বিপদসীমার প্রায় কাছাকাছি নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশংঙ্কা

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ  / ১২০ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদের পানি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত ২৪ ঘণ্টায় নদটির পানি ৬৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার মাত্র ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

কুড়িগ্রাম পাউবো সূত্রে জানা গেছে, ২৯ শে জুন সোমবার  সকাল ১০টায় দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে ৩০.৪৯ মিটার রেকর্ড করা হয়েছে, যা গতকাল একই সময়ে ছিল ২৯.৮২ মিটার। এই নদে পানির বিপদসীমা নির্ধারণ করা হয়েছে ৩১.৬০ মিটার। এতে করে নদী অববাহিকার চর ও ডুবোচরে পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন নদী পাড়ের বাসিন্দারা। একই সাথে ভাঙন আতঙ্কে দিন পার করছেন তারা।
দুধকুমার নদী পাড়ের বাসিন্দা জহুরুল , দুদু মিয়া ও আবুহানিফ জানিয়েছেন, যে হারে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে তাতে দু-এক দিনের মধ্যে চরাঞ্চল পানিতে তলিয়ে যাবে। তারা বন্যার আশঙ্কায় আছেন এবং ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান জানিয়েছেন, আগামী ৭২ ঘণ্টায় জেলার নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ জানিয়েছেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় আজ বিকেলে জরুরি মিটিং করে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের সার্বক্ষণিক যোগাযোগ রাখতে বলা হয়েছে। জনসাধারণকে সতর্ক করার জন্য মাইকিংয়ের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও শুকনো খাবার ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা