• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
Headline
ভূরুঙ্গামারীতে মাদক কারবারি বাদশা মিয়ার বসত বাড়ী থেকে ১৭ ফিট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা উলিপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ উদযাপিত বড় পর্দায় আসছেন পূর্ণতা ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ও আলোচনা সভা ভূরুঙ্গামারী মহিলা কলেজে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরী স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা অনুষ্ঠিত ১০ বছর মেয়াদি জ্বালানি পরিকল্পনা আসছে সংসদে: প্রধানমন্ত্রী কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুকুরে পোনা অবমুক্ত খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে সুপারি বাগানের আড়ালে গাঁজা চাষ

পিএম সৈকত, কু‌ড়িগ্রাম:  / ১২৭ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের মোল্লাপাড়ায় মাদক ব্যবসায়ী মাজেদুল ইসলাম মঞ্জুর বাড়িতে অভিযান পরিচালনা করেছে পুলিশ। এসময় তার বাড়ির পিছনে পৃথক দুটি সুপারি বাগানে গোপনে গাঁজা গাছ চাষ করার বিষয়টি ফাঁস হয়ে পরে।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে মাজেদুল ইসলাম মঞ্জু গোপনে সুপারি বাগানে গাঁজা চাষ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১জুলাই) দুপুরে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আজিম উদ্দিন মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় তারা মাদক ব্যবসায়ী মাজেদুল ইসলাম মঞ্জুর বাগানে রোপণকৃত ৪টি গাঁজা গাছ জব্দ করে। যার দুটি প্রায় ১২ ফুট উচ্চতার এবং অপর দুটি ২ ফুট উচ্চতার।
তবে অভিযানের খবর টের পেয়ে মাজেদুল ইসলাম মঞ্জু পালিয়ে যায়। সে ওই এলাকার শবেদ আলীর ছেলে।
সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা