• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
Headline
দুর্গাপূজা উপলক্ষে টানা ৯ দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান  রাজারহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের উপর নির্মাণাধীন সোনাহাট সেতুর পাশে অবৈধভাবে বালু উত্তোলন ছেলের সঙ্গে সুইমিংপুলে পরীমনির জলকেলি, মুগ্ধ নেটিজেনরা রাজারহাটে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ভূরুঙ্গামারীতে পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরা রোগ নিয়ন্ত্রণে, পিপিআর রোগের বিনামূল্যে টিকাদান কর্মসুচি উদ্বোধন কুড়িগ্রামে নিলামের গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু ‘দুর্নীতি-অনিয়ম রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন’     —–ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু চিলমারীতে চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত- ১জন ও আহত কয়েকজন ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে সুপারি বাগানের আড়ালে গাঁজা চাষ

পিএম সৈকত, কু‌ড়িগ্রাম:  / ১৭৯ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের মোল্লাপাড়ায় মাদক ব্যবসায়ী মাজেদুল ইসলাম মঞ্জুর বাড়িতে অভিযান পরিচালনা করেছে পুলিশ। এসময় তার বাড়ির পিছনে পৃথক দুটি সুপারি বাগানে গোপনে গাঁজা গাছ চাষ করার বিষয়টি ফাঁস হয়ে পরে।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে মাজেদুল ইসলাম মঞ্জু গোপনে সুপারি বাগানে গাঁজা চাষ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১জুলাই) দুপুরে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আজিম উদ্দিন মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় তারা মাদক ব্যবসায়ী মাজেদুল ইসলাম মঞ্জুর বাগানে রোপণকৃত ৪টি গাঁজা গাছ জব্দ করে। যার দুটি প্রায় ১২ ফুট উচ্চতার এবং অপর দুটি ২ ফুট উচ্চতার।
তবে অভিযানের খবর টের পেয়ে মাজেদুল ইসলাম মঞ্জু পালিয়ে যায়। সে ওই এলাকার শবেদ আলীর ছেলে।
সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা