• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
Headline
পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ অস্ট্রিয়াকে হারিয়ে শেষ ষোলোয় স্পেন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর ভূরুঙ্গামারীতে ভারতীয় চোরাই মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ,আটক ১ ভূরুঙ্গামারীতে কোমলমতি শিক্ষার্থীদের সবুজ ফাঙ্গাস ( ছত্রাক) পচা বনরুটি পরিবেশনের অভিযোগ তদন্তে সত্যতা কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার- ১ চিলমারীতে ফের ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা বাঁধে ধস, আতঙ্ক উপজেলাবাসী এইচএসসি ও আলিম পরীক্ষার প্রথম দিন: রাজারহাটের ৫ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত ১ হাজার ৭৭ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৩৪, বহিষ্কার নেই জামায়াত আমিরের আসনের সমস্যা নিরসনে একসঙ্গে কাজ করবে সরকার ও বিরোধী দল বন্যার পানি কমতেই কুড়িগ্রামে ভাঙনের থাবা, বিলীন বসতভিটা-ফসলি জমি

ভূরুঙ্গামারীতে ভারতীয় চোরাই মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ,আটক ১

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা: / ১৬ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের সীমান্তবর্তী উপজেলা ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে আনুমানিক সাড়ে তিন লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হলেও

চোরাচালান চক্রের মূল হোতা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের সার্বিক তত্ত্বাবধানে এসআই আলিউল ইসলামের নেতৃত্বে সাদা পোশাকে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কবির মাহমুদ গ্রামের বাসিন্দা লুৎফর রহমানের ছেলে সোহাগ মণ্ডল (২১)-এর কাছ থেকে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, জব্দ করা ডিসপ্লেগুলো ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এরপর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে সেগুলো পাচার করা হচ্ছিল।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ চালানের মূল হোতা বাঁশজানি এলাকার নুর ইসলাম। অভিযানের খবর পেয়ে তিনি পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি সীমান্ত দীর্ঘদিন ধরেই চোরাচালানের একটি সক্রিয় রুট হিসেবে পরিচিত। এই রুট ব্যবহার করে সংঘবদ্ধ চক্র নিয়মিত ভারতীয় বিভিন্ন পণ্য অবৈধভাবে দেশে এনে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে। সীমান্ত এলাকায় অবৈধ ভারতীয় পণ্যের ব্যবসা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিলে চোরাচালান পুরোপুরি বন্ধ করা কঠিন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “আটক ব্যক্তি  এবং ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধে তদন্ত শেষে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর আওতায় মামলা দায়ের করা হবে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড রোধে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা