• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
Headline
কুড়িগ্রাম-রাজারহাট আরকে সড়কে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর রাজারহাটে পানির ট্যাংকে চেতনানাশক মিশিয়ে চুরির চেষ্টা, অসুস্থ- ৭ উলিপুরে ৪৫০জন নারী ও কিশোরীকে ডিগনিটি কিট বিতরণ কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু চিলমারীতে ১০০পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন কুড়িগ্রামের রাজারহাট ইউএনও যুক্তরাষ্ট্রে রোড ট্রিপের গল্পের সিনেমায় মৌসুমী প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর কুড়িগ্রামে ট্রেনের ধাক্কায় গরুর মৃত্যু, প্রাণে বাঁচলেন মালিক

ভূরুঙ্গামারীতে ২১তম হাজী সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারীতে (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ১২৭ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২১তম হাজী সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (৪ ই জুলাই)  শনিবার দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে হিজবুল আরাফাত ভূরুঙ্গামারী উপজেলা শাখা এই সম্মেলনের আয়োজন করে। সদ্য হজ্ব সম্পন্ন করে ফেরা নতুন ৪৫ জন হাজিসহ প্রায় ৪৫০ জন হাজী এতে অংশগ্রহণ করেন।
হিজবুল আরাফাত উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আলহাজ আজিজুর রহমান সরকার এবং সহ-সেক্রেটারি আলহাজ্ব ফয়জার রহমানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন হিজবুল আরাফাত ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব তৈয়ুর রহমান।
অন্যান্যদের মধ্যে সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল জলিল, ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল্লাহেল বাকি তালুকদার, ভূরুঙ্গামারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ খালেদুজ্জামান, সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলহাজ্ব বাবুল আক্তার, মইদাম কলেজের প্রভাষক মাওলানা রুহুল আমিন হামিদী, ভূরুঙ্গামারী বায়তুল আমান কোর্ট মসজিদের খতিব মাওলানা নূরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, হাজীগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী -পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে হাজীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। পরে নতুন হাজিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা