• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
Headline
কুড়িগ্রামে ৯শ’ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা ভূরুঙ্গামারীতে ৩ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ গরু জবাইয়ের পক্ষ নিয়ে সুপ্রিম কোর্টে থালাপতি সরকারের জয় সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে : প্রধানমন্ত্রী ১ আগস্ট থেকে শিশুরা পাবে টাইফয়েড টিকা দেশের ৭ জেলায় পানিবন্দী লাখো পরিবার, মৃত্যুর ‍সংখ্যা বেড়ে ৫১ মন ভেঙেছে ইধিকার গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর ৩ দিনব্যাপী মা ও নবজাতকের যত্ন, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও কমিউনিটি এনগেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভূরুঙ্গামারীতে ৩ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ১১ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৩ হাজার মিটার  নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। ভূরুঙ্গাগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন ও এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভূরুঙ্গামারী উপজেলার   আন্ধারিঝাড় ইউনিয়নের বামনের কুঠি গ্রামের  সাইফুর রহমান (৭০)  এর ছেলে, নুরুন্নবী (৪০)  বসতবাড়িতে মজুদ  রাখা এসব নিষিদ্ধ চায়নাদুয়ারি জাল জব্দ করা হয়। অভিযানকালে অভিযুক্ত ব্যক্তি বাড়িতে অবস্থান না করায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। জব্দকৃত ৪২ টি  জালের আনুমানিক দৈর্ঘ্য প্রায় ৩ হাজার মিটার । জব্দকৃত নিষিদ্ধ জাল পরবর্তীতে বিধিমোতাবেক ধ্বংস করা হবে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন বলেন চায়না দুয়ারি (বা ম্যাজিক জাল) মূলত মাছ ধরার ফাঁদ হিসেবে ব্যবহৃত এটি অত্যন্ত ক্ষতিকর জাল। এতে ছোট-বড় যেকোনো জলজ প্রাণী একবার ঢুকলে আর বের হতে পারে না। দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য ধ্বংসের কারণে বাংলাদেশে এর উৎপাদন, আমদানি ও ব্যবহার আইনত দণ্ডনীয়। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন(১৯৫০) অনুযায়ী এ ধরনের জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। দেশীয় জীব-বৈচিত্র্য রক্ষার্থে নিষিদ্ধ এই জালের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা