• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
Headline
চিলমারীতে দফায় দফায় বাঁধে ধস, দেবে যাচ্ছে ব্লক, জিও ব্যাগ দিয়েও কোন কাজ হচ্ছে না ভূরুঙ্গামারীতে প্রাথমিক ও ইবতেদায়ী ১২৫ জন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেষ্ট উপহার চোখের নিমিষেই তিস্তায় বিলীন মন্ডলপাড়া জামে মসজিদ কুড়িগ্রামে ভাঙনের করাল গ্রাসে আতঙ্কিত চরবাসী ভারতকে বাংলাদেশ-পাকিস্তান বানানোর চেষ্টা হচ্ছে: দিলীপ ঘোষ ১২৮ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন স্থানীয় সরকার মন্ত্রী ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থল বন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুড়িগ্রামের চরবাসীর বেঁচে থাকার স্বপ্ন গবাদিপশু পালন বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশ, কমিটি গঠন নাগেশ্বরীতে এক মাসে ভেঙেছে তিন শতাধিক ঘরবাড়ি

ভূরুঙ্গামারীতে প্রাথমিক ও ইবতেদায়ী ১২৫ জন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেষ্ট উপহার

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রাথমিক ও ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ১২৫ জন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেষ্ট উপহার  দেয়া হয়েছে। বুধবার(২২ ই জুলাই)  বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশন এই সংবর্ধনার আয়োজন করে।  কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য ও উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মো: আনোয়ারুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আজিজুর রহমান সরকার স্বপন এতে সভাপতিত্ব করেন। উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ ও উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা মো: আনোয়ার হোসেন বিশেষ অতিথি ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক ফেরদৌস হোসেন।

অন্যান্যের মধ্যে উপজেলা শিক্ষা অফিসার আখতারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, ইন্সট্রাক্টর আতিকুর রহমান, সাবেক প্রধান শিক্ষক আলহাজ ফয়জার রহমান, প্রধান শিক্ষক আলফাজ আলম, সারোয়ার মির্জা, একেএম আল মাহামুদ ও সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমাজের সাবেক সভাপতি আলাউদ্দিন সরকার, ছাত্র প্রতিনিধি আরিফুল ইসলাম, কৃতি শিক্ষার্থী রবিউল,  উমর ও আনিকা নাওয়ার সারিন বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা