• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
Headline
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত রাজারহাটের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: ইউএনও তানজিলা তাযেন্ ভূরুঙ্গামারীতে ১৯৭ বস্তা সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন , ১০০ বস্তা সার উদ্ধার চিলমারীতে “ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার” যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত রাজনৈতিক উপদেষ্টা হিসেবে প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল জহির উদ্দিন স্বপনের ভূরুঙ্গামারী হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় শিশু রোগী ও অভিভাবকদের ভোগান্তি পোহাতে হচ্ছে ভাঙা-গড়ার খেলায় চরের জীবন: কুড়িগ্রামের নদীভাঙন, মানুষের সংগ্রাম ও সম্ভাবনার নতুন দিগন্ত হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ ঘোষণা করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের রাজারহাটে বিএনপির আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ রাজারহাটে হত্যা মামলার আসামিসহ ৫ জন গ্রেফতার

ভারতের বিক্ষোভ দিল্লি শান্তিপূর্ণভাবে সমাধান করবে, প্রত্যাশা বাংলাদেশের

যুগের খবর ডেস্ক: / ১৩১ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ বলেছেন, ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হিসেবে সেখানকার জনগণের উদ্বেগের বিষয়টি দ্রুত ও শান্তিপূর্ণভাবে সমাধান করবে বলে প্রত্যাশা করে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘একটি গণতান্ত্রিক সরকার ও রাষ্ট্র হিসেবে আমরা প্রত্যাশা করি, ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হিসেবে তার জনগণের অবস্থান বিবেচনায় নেবে এবং উদ্ভূত সমস্যার দ্রুত সমাধানের দিকে এগিয়ে যাবে।’
প্রতিবেশী দেশটিতে শিক্ষার্থীদের নেতৃত্বে চলমান বিক্ষোভের ব্যাপারে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘বাংলাদেশ চায় এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকুক।’
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথিত ফোনালাপ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো সুনির্দিষ্ট তথ্য পায়নি।
তবে শামা ওবায়েদ বলেন, এ বিষয়ে প্রাসঙ্গিক কোনো তথ্য পাওয়া গেলে সরকার তা খতিয়ে দেখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা