• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
Headline
ভূরুঙ্গামারীতে শ্যালো ইঞ্জিন চালিত ধানবোঝাই ভটভটি উল্টে আকবর আলী নামে এক চালকের মৃত্যু কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত হতে পারে সেমিকন্ডাক্টর শিল্প: প্রধানমন্ত্রী চিলমারীতে “কেয়ারগিভিং- সম্ভাবনাময় পেশা ও ক্যারিয়ার” নিয়ে আলোচনা অনুষ্ঠিত তিস্তার ভাঙন ঠেকাতে কুড়িগ্রামে  জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন কুড়িগ্রামের নাককাটিহাটে হাঁসের মাংসের হোটেলে ৮ হাজার টাকা অর্থদন্ড ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ওমরাহ পালনে যাওয়ার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত

তিস্তার ভাঙন ঠেকাতে কুড়িগ্রামে  জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ২০ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চর বিদ্যানন্দ ও চর তৈয়বখাঁসহ বিভিন্ন এলাকায় তিস্তা নদীর ভয়াবহ ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ সরেজমিনে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি তিস্তা নদীর ভয়াবহ ভাঙনের দৃশ্য দেখে হতবিহ্বল হয়ে পড়েন।
পরিদর্শন শেষে নদীভাঙনের করাল গ্রাস থেকে জনপদ, ফসলি জমি ও মানুষের বসতভিটা রক্ষায় বিদ্যানন্দ ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও আলোকিতি রাজারহাট এর উপদেষ্টা অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব সাহিদুল ইসলামসহ কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা