• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
Headline
চিলমারীতে “শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ ও পুরষ্কার” বিতরণী অনুষ্ঠান কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে ২ যুবক আহত ১৫ ফুট উচ্চতার গাঁজার গাছসহ গ্রেফতার ১ ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন ও মাদকের আগ্রাসন রুখতে মানববন্ধনকারীদের শপথ বাক্য পাঠ করান এমপি আনোয়ারুল কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী  জেল হাজতে রাজারহাটে মোবাইল কোর্ট অভিযানে বিপুল পরিমানে জাল জব্দ, আগুনে ধ্বংস ভূরুঙ্গামারীতে ইয়াবা টেবলেট বিক্রির সময় ইয়াবা সম্রাট মিষ্টার আটক পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ১১ দিন বিদ্যুতের লোডশেডিং স্থগিত যানজট নিরসনে ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী

কুড়িগ্রামে ১১ দিন বিদ্যুতের লোডশেডিং স্থগিত

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: / ১৬ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্বিঘœ, সুষ্ঠু ও স্বস্তিকর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে কুড়িগ্রামের রাজারহাটসহ দেশের বিভিন্ন এলাকায় পূর্বনির্ধারিত পরিকল্পিত বিদ্যুতের লোডশেডিং (সার্টডাউন) সাময়িকভাবে স্থগিত করেছে সরকার। আগামী ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বিষয়টি সোমবার(২৭জুলাই) বিকালে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ প্রধান কার্যালয় থেকে নিশ্চিত করা হয়।
পরীক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ প্রধান কার্যালয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষার সময় কোনো কেন্দ্রে যেন বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিক্ষার্থীরা সমস্যায় না পড়ে, সে জন্য বিদ্যুৎ বিভাগ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), পল্লী বিদ্যুৎ সমিতি এবং সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলোকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বিশেষ করে পরীক্ষাকেন্দ্র এবং কেন্দ্রসংলগ্ন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে থাকবে বাড়তি নজরদারি। প্রয়োজনে দ্রুত সাড়া দিতে প্রস্তুত রাখা হয়েছে জরুরি মেরামত টিম।
এ বিষয়ে রাজারহাট পল্লী বিদ্যুৎ অফিসের ইনচার্জ হাফিজুর রহমান জানান, ‘আগামী ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত পরিকল্পিত সার্টডাউন (লোডশেডিং) স্থগিত ঘোষণা করা হয়েছে, যাতে পরীক্ষার্থীরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পায়।’
এদিকে পল্লী বিদ্যুৎ লালমনিরহাট-কুড়িগ্রাম অঞ্চলের জেনারেল ম্যানেজার মো. শামীম পারভেজ বলেন, ‘গ্রীষ্মকালীন অতিরিক্ত চাহিদা ও জাতীয় গ্রিডের ওপর চাপ থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এই সময়ের জন্য পরিকল্পিত লোডশেডিং বন্ধ রাখা হয়েছে। তবে কোথাও অনাকাক্সিক্ষত কারিগরি ত্রুটি দেখা দিলে তা দ্রুত সমাধানে জরুরি টিম প্রস্তুত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা