• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
Headline
উলিপুরে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন রাজারহাটে ৩ সপ্তাহ ধরে বন্ধ মিড ডে মিলের বিস্কুট বিতরণ প্রত্যন্ত চরাঞ্চল নারায়নপুরে জেলা প্রশাসকের পরিদর্শন: নারীদের কর্মসংস্থানে প্রশিক্ষণ উদ্বোধন বেতারের গুণী শিল্পী তরনী কান্ত রায় আর নেই রাজারহাটে মোবাইল কোর্টে লাইসেন্সহীন মাংসের দোকানে জরিমানা ২০ হাজার টাকা আদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ ​চিলমারীতে থানাহাট বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল উলিপুরে রাতে পরিচালিত স-মিলের সংবাদ সংগ্রহে বাধা! সাংবাদিককে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ চিলমারীতে “শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ ও পুরষ্কার” বিতরণী অনুষ্ঠান কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে ২ যুবক আহত ১৫ ফুট উচ্চতার গাঁজার গাছসহ গ্রেফতার ১

উলিপুরে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ৭ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়া-বুড়ি ইউনিয়নে এক নারীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এনামুল হক কারীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে স্থানীয় সুধী সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী নারীর স্বামী শ্যামলসহ স্থানীয় বাসিন্দারা বক্তব্য দেন।
স্থানীয়দের অভিযোগ, বুড়া-বুড়ি ইউনিয়নের পূর্ব আঠারোপাইকা এলাকার বাসিন্দা এনামুল হক কারী পাশের হিন্দু গ্রামের শ্যামলের স্ত্রী শ্রীমতী আতুশি রানীকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে পালিয়ে যাওয়ার সময় ওই নারীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে এনামুল হককে দৌড়ে পালিয়ে যেতে দেখেন বলে দাবি করেন তারা।
এলাকাবাসী আরও অভিযোগ করেন, ঘটনার পর তারা অভিযুক্তের বিচার দাবি করলে এনামুল হক এলাকা ছেড়ে পালিয়ে যান। একই সঙ্গে বিচার বা মামলা করা হলে ভুক্তভোগী নারীকে অপহরণের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণের অভিযোগটি দ্রুত তদন্ত করে অভিযুক্তকে গ্রেফতার করতে হবে। পাশাপাশি ভুক্তভোগী নারী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।
এ সময় বক্তারা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তকে দ্রুত গ্রেফতার এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত এনামুল হক কারীর বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা