• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
Headline
কুড়িগ্রাম জেলার শুরু চিলমারী ও রাজীবপুর নয় এই টোটাল এলাকায় যেন আমরা ভাঙন রোধ করতে পারি এবং এখানকার কোন মানুষের যেন বাড়ী-ঘর, মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান ঘাট, স্কুল, কলেজ, হাট বাজার আর যেন নদীতে বিলীন হয়ে না যায়। সে জন্যই বর্তমান সরকার তারেক রহমান সরকার, এই প্রকল্পগুলো হাতে নিয়েছেন-পানি সম্পদ প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ ভূরুঙ্গামারীতে বর্নিল আয়োজনে কৃষক সম্মেলন অনুষ্ঠিত সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনা, নিহত ১৬ বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন রাজারহাটে পাখির অভয়ারণ্য ঘোষণা, হাড়ি-পাতিলের বাসা উদ্বোধন করলেন ইউএনও ভূরুঙ্গামারীতে জুলাই গনঅভ্যুত্থান দিবসে জুলাই যোদ্ধা ও জুলাই শহীদের পরিবারবর্গকে সংবর্ধনা ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে মাদকদ্রব ইয়াবা টেবলেটসহ আটক ১, একমাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকা জরিমানা বজ্রপাতের ঝুকি কমাতে বজ্রনিরোধক হিসেবে দেড় শতাধিক তাল গাছের চারা রোপণ ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও নিরপেক্ষ: প্রধানমন্ত্রী

ভূরুঙ্গামারীতে বর্নিল আয়োজনে কৃষক সম্মেলন অনুষ্ঠিত

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: / ২১ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বর্ণিল আয়োজনে কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  ৬ই আগষ্ট  বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ হল রুমে এই কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়। বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সম্মেলন চলে।
মাটি বাঁচাও, কৃষি বাঁচাও, দেশ বাঁচাও-এই স্লোগানকে ধারণ করে কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও কৃষকের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড এই সম্মেলন আয়োজন করে। সম্মেলনে কৃষি উন্নয়ন, আধুনিক চাষাবাদ, কৃষকের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও টেকসই কৃষি ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সম্মেলন আগত কৃষকরা জানায়, কৃষি সম্পর্কে অনেক পরামর্শ পেয়েছি। যা ফসল ফলাতে সাহায্য করবে। ফসলের উৎপাদন বাড়াবর, খরচ কমাবে। জৈব সার ব্যবহার করতে হবে। রাসায়নিক সারের ব্যবহার করা যাবেনা। বালাইনাশক দেয়ার পর নির্দিষ্ট সময় পার না হওয়া পর্যন্ত ফসল বাজারে বিক্রি করা যাবে না।
কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। অন্যান্যের মধ্যে লুমিনাস গ্রুপের ট্রেইনিং এন্ড ডেভলপমেন্ট ডিরেক্টর মো. সারোয়ার হোসেন, মিরাকেল এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর কৃষিবিদ মমিনুল ইসলাম মোমেন, ডিরেক্টর রুহুল-আমিন ও আর.এম. রাসেল এবং ডেপুটি ডিরেক্টর আল হাদি প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলার প্রায় ৫০০ জন কৃষক সম্মেলনে অংশ গ্রহণ করেন। কৃষির বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করা ১৫ জন কৃষককে সম্মাননা ক্রেষ্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা