• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
Headline
অবহেলায় যেন গণতন্ত্র হারিয়ে না যায়: রাষ্ট্রপতি রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোর্ত্তীন পণ্য ধ্বংস করেছে কাস্টমস দেশে ফিরে বাঁধনের আক্ষেপ—আমার টিমও আমাকে বর্জন করেছে পলাশপুর গ্রাম নিশ্চিহৃ হওয়ার আশঙ্কা কুড়িগ্রামে তিস্তার ভাঙনে বিলীন হচ্ছে আবাদি জমি একটি কিডনির জন্য থমকে গেছে সজিবের জীবন আড়াই বছরের মেয়ের মুখের দিকে তাকিয়ে বাঁচতে চান তিনি পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আগামী ২৩ সেপ্টেম্বর আব্দুল লতিফ, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ব্রিকস সম্মেলনে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’

ভূরুঙ্গামারীতে বর্নিল আয়োজনে কৃষক সম্মেলন অনুষ্ঠিত

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: / ৯৫ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বর্ণিল আয়োজনে কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  ৬ই আগষ্ট  বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ হল রুমে এই কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়। বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সম্মেলন চলে।
মাটি বাঁচাও, কৃষি বাঁচাও, দেশ বাঁচাও-এই স্লোগানকে ধারণ করে কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও কৃষকের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড এই সম্মেলন আয়োজন করে। সম্মেলনে কৃষি উন্নয়ন, আধুনিক চাষাবাদ, কৃষকের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও টেকসই কৃষি ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সম্মেলন আগত কৃষকরা জানায়, কৃষি সম্পর্কে অনেক পরামর্শ পেয়েছি। যা ফসল ফলাতে সাহায্য করবে। ফসলের উৎপাদন বাড়াবর, খরচ কমাবে। জৈব সার ব্যবহার করতে হবে। রাসায়নিক সারের ব্যবহার করা যাবেনা। বালাইনাশক দেয়ার পর নির্দিষ্ট সময় পার না হওয়া পর্যন্ত ফসল বাজারে বিক্রি করা যাবে না।
কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। অন্যান্যের মধ্যে লুমিনাস গ্রুপের ট্রেইনিং এন্ড ডেভলপমেন্ট ডিরেক্টর মো. সারোয়ার হোসেন, মিরাকেল এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর কৃষিবিদ মমিনুল ইসলাম মোমেন, ডিরেক্টর রুহুল-আমিন ও আর.এম. রাসেল এবং ডেপুটি ডিরেক্টর আল হাদি প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলার প্রায় ৫০০ জন কৃষক সম্মেলনে অংশ গ্রহণ করেন। কৃষির বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করা ১৫ জন কৃষককে সম্মাননা ক্রেষ্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা