• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
Headline
ভূরুঙ্গামারীতে যমজ দুই ভাই তাসিন আল মাহমুদ জয় ও তামিম আল মাহমুদ বিজয় এবারে এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ অর্জন জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর কুড়িগ্রামে রাজারহাটে বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৫ ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, গ্রেপ্তার-১৭ ভূরুঙ্গামারীতে যে বিদ্যালয় থেকে পাশ করেনি কেউ ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন-২০২৬’ মন্ত্রিসভায় অনুমোদন এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, গড় পাসের হার ও জিপিএ–৫ কমেছে কুড়িগ্রামে সাংবাদিকদের সাথে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির মতবিনিময়

ভূরুঙ্গামারীতে যমজ দুই ভাই তাসিন আল মাহমুদ জয় ও তামিম আল মাহমুদ বিজয় এবারে এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ অর্জন

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ১৭ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার যমজ দুই ভাই তাসিন আল মাহমুদ জয় ও তামিম আল মাহমুদ বিজয় এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে। যমজ দুই ভাইয়ের এমন সাফল্যে তাদের বাবা-মা, শিক্ষক ও স্বজনেরা বেশ খুশি।

তাসিন আল মাহমুদ জয় ও তামিম আল মাহমুদ বিজয় ভূরুঙ্গামারীর দেওয়ানের খামার এলাকার বাসিন্দা ভূরুঙ্গামারী সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মো. মোজাফফর হোসেন রিপন ও শিক্ষিকা শিরিনা পারভীন দম্পতির ছেলে। জমজ দুই ভাই দিনাজপুরের চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলে থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়ে এই সাফল্য অর্জন করে। তাসিন আল মাহমুদ জয় ও তামিম আল মাহমুদ বিজয় জানায়, তারা দুজন একই বিদ্যালয়ে পড়েছে। এসএসসি পরীক্ষায় দুজনেই জিপিএ-৫ পেয়েছে। পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য বাবা-মা সব সময় তাদের অনুপ্রেরণা দিয়েছেন। তারা নটর ডেম কলেজ অথবা সেন্ট জোসেফ কলেজে ভর্তি হতে চায়। পড়াশোনা শেষ করে তারা দুজনই প্রকৌশলী হতে ইচ্ছুক।

মেধাবী দুই যমজ শিক্ষার্থীর মা শিরিনা পারভীন বলেন, দুই ছেলেই এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তাদের দুজনের ফলাফলে পরিবারের সবাই খুব খুশি। আপনারা ওদের জন্য দোয়া করবেন।

চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম বলেন, ফলাফল বিপর্যয়ের মাঝেও শিক্ষার্থীর ভালো ফলাফল করেছে। যমজ দুই শিক্ষার্থী অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। আগামীর দিনগুলোতে তারা যদি পড়ালেখার ধারাবাহিকতা বজায় রাখতে পারে তবে তাদের ভবিষ্যত উজ্জ্বল হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা