• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
Headline
হানিট্র্যাপ চরিত্রে দুই বাংলার জনপ্রিয় যাত্রাশিল্পী প্রিন্সেস বিউট ‘আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই’ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা কুড়িগ্রামে হাডুডু ঘিরে উৎসব, পুরস্কার গরু-ছাগল-রাজহাঁস ফুটপাত ছাড়াই মহাসড়ক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ৫ পিস ইয়াবা টেবলেটসহ ইয়াবাসেবী কাদের আটক কুড়িগ্রামে শিশু-কিশোরদের গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব, কারিগরি শিক্ষায় গুরুত্ব নিয়ে রাজারহাট ইউএনওর প্রশংসায় স্থানীয়রা ফারুকী-তিশার সংসারে ভাঙনের গুঞ্জন সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের

ভূরুঙ্গামারীতে প্রতিবেশি দাদা কর্তৃক তালাকপ্রাপ্ত বাক প্রতিবন্ধী নাতনীকে জোর পূর্বক ধর্ষন

আব্দুল লতিফ সরকার, ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধিঃ / ১০৪ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রতিবেশী দাদা কর্তৃক তালাকপ্রাপ্ত ২১ বছরের এক বাক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের ঘটনা ঘটেছে।
এই ঘটনায় ভুক্তভোগী ওই যুবতী অভিযুক্ত ব‍্যক্তি শাহদৎ হোসেন (৪০) এর নামে ভূরুঙ্গামারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ব‍্যক্তি উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ ঘুন্টিঘর গ্রামের মৃত মাইন উদ্দিন শেখ এর ছেলে।
অভিযোগ সূত্রে জানাযায়, গত ১৬ আগস্ট দুপুরে বাড়ীতে কোন লোকজন না থাকার সুযোগে অভিযুক্ত শাহাদাৎ হোসেন ভুক্তভোগী ওই যুবতীকে তার শয়ন ঘরের ভীতরে কাপড় দিয়ে মুখ চেপে ধরে জোর পূর্বক ধর্ষণ করে।
ধর্ষন করার পর আসামী চলে যাওয়ার সময়
উক্ত ঘটনা কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরবর্তীতে ওই যুবতী শারীরিক ভাবে সুস্থ হলে  ধর্ষনের কথা তার  মাকে জানায়। এই ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগী ওই যুবতী ওই দিন রাতেই ভূরুঙ্গামারী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের সত‍্যতা পেয়ে ভূরুঙ্গামারী  থানায় মামলা রেকর্ড করে পুলিশ। মামলা নম্বর ২৮ তারিখ-১৭.০৮.২৬।
এই বিষয়ে ইউপি সদস‍্য সিরাজুল ইসলাম বাবু ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত ব‍্যক্তি গা ঢাকা দিয়েছে। ভুক্তভোগীকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, এই ঘটনার থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত ব‍্যক্তি পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশের চেষ্টা অব‍্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা