• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
Headline
ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থল বন্দর দিয়ে ১ মাস ৭ দিন পর পাথর আমদানি শুরু নাগেশ্বরীতে ধানের জমিতে মানুষের খণ্ডিত পা উদ্ধার বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি কুড়িগ্রামে  ৬বছরেও ৪টি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র চালু হয়নি ভূরুঙ্গামারীতে লুট হওয়া সার উদ্ধার করেছে উপজেলা প্রশাসন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত রাজারহাটের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: ইউএনও তানজিলা তাযেন্ ভূরুঙ্গামারীতে ১৯৭ বস্তা সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন , ১০০ বস্তা সার উদ্ধার চিলমারীতে “ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার” যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত রাজনৈতিক উপদেষ্টা হিসেবে প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল জহির উদ্দিন স্বপনের

নাগেশ্বরীতে ধানের জমিতে মানুষের খণ্ডিত পা উদ্ধার

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ৮ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানের জমি থেকে মানুষের শরীরের খণ্ডিত একটি পা উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) সকালে উপ‌জেলার সন্তোষপুর ইউনিয়‌নের নিলুরখামার চরুয়াটারী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে সড়ক দিয়ে চলাচলের সময় কয়েকজন পথচারী সড়কের পাশে ধানের জমিতে একটি খণ্ডিত পা পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খণ্ডিত পা’টি উদ্ধার করে।
স্থানীয়রা আরও জানান, খণ্ডিত পায়ের পাশে রক্তাক্ত একটি পলিথিন পড়ে ছিল। তাদের ধারণা, কেউ সড়ক থেকে পা টি ধানের জমিতে ফেলে রেখে যেতে পারে।
নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান বলেন, সকাল সাড়ে সাতটার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করা হয়েছে। এটি কার শরীরের অংশ এবং কিভাবে সেখানে এলো তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা