• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
Headline
হারাতে বসা ফারিণ বিজ্ঞাপনি সংবাদে ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের প্রত্যাশা কুড়িগ্রামে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক মোতালেব গ্রেফতার কুড়িগ্রামে মোবাইল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি ভূরুঙ্গামারীতে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহার সামগ্রী বিতরণ ভূরুঙ্গামারীতে সারের বৈধ চালান না থাকায় ৭ বস্তা সার আটক করেছে বিজিবি রাজারহাটে ফিস্টুলা শনাক্তকরণ  ক্যাম্পেইন  উপলক্ষে উঠান বৈঠক হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর চিন্তা-ভাবনা রয়েছে: বিমান পরিবহন মন্ত্রী

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের প্রত্যাশা

যুগের খবর ডেস্ক: / ৮ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এ প্রত্যাশার কথা জানান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও এ দেশের জনগণের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। চিঠিতে তিনি বাংলাদেশের জনগণের প্রতি তার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার কথাও জানান।
এছাড়া, যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট।
তিনি আশ্বস্ত করে বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না। একইসঙ্গে এ বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মনোযোগের কথা তিনি সবসময় মনে রাখবেন বলেও উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা