• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
Headline
অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে আটক এক নারীসহ তিন বাংলাদেশী ৩৩ মাস ভারতীয় কারাগারে থাকার পর ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন কুড়িগ্রামে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা কুড়িগ্রামে সারের দাবীতে সড়ক অবরোধ: উপ সহকারী কৃষি কর্মকর্তা অবরুদ্ধ কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক বীরমুক্তিযোদ্ধাকে হত্যা, অভিযুক্ত আটক সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর উলিপুরে কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত রাজারহাটে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কুড়িগ্রাম-রাজারহাট আরকে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতার চেষ্টা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রাজারহাট শিক্ষা অফিসের এক কর্মকর্তা সামলাচ্ছেন তিন উপজেলা জনবলসংকটে ব্যাহত মাধ্যমিক শিক্ষা কার্যক্রম

কুড়িগ্রামে সারের দাবীতে সড়ক অবরোধ: উপ সহকারী কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: / ৯ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে সারের দাবীতে সড়ক অবরোধ এবং উপসহকারী কৃষি কর্মকর্তাকে (বিএস) গুদামে অবরুদ্ধ করে রাখে বিক্ষুদ্ধ কৃষকরা। সাড়ে ৪ ঘন্টা পর অবরুদ্ধ কর্মকর্তাকে উদ্ধার করে নাগেশ্বরীর ইউএনও।
শুক্রবার সকাল ৮ টায় এ ঘটনা ঘটে জেলার নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের গাবতলা বাজারে। এ বাজারে অবস্থিত ডিলার পয়েন্ট ভাই ভাই মেশিনারীজে সকাল ৮ টা থেকে কৃষকদের মাঝে সার বিতরণ করার কথা ছিল। কিন্তু ডিলার ভোর থেকে সার বিতরণের শুরু করে ৮ টার আগেই শেষ করে। ৮টার সময় আসা কৃষকেরা সার না পেয়ে উপ সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে গুদামে অবরুদ্ধ করে রাখে  এবং মাদারগঞ্জ- ভূরুঙ্গামারী  সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
বিক্ষুব্ধ কৃষকের রোষানল থেকে উপ সহকারী কৃষি কর্মকর্তাকে বাঁচাতে গুদামে পুলিশ পাহারা বসানো হয়। পরে ৪ ঘন্টা পর দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন এসে জনগণকে শান্ত করার চেষ্টা করে পুলিশি নিরাপত্তায় উপসহকারী কৃষি কর্মকর্তাকে গুদাম থেকে উদ্ধার করে নিজ গাড়িতে তুলে নিয়ে নাগেশ্বরী ফিরে যান।
উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ওই ডিলার পয়েন্টে ৮০ বস্তা সার বিতরণ করা হয়। সকাল সাড়ে সাতটায় বিতরণ শুরু করি। বিতরণ সুষ্ঠু হয়েছে। বিতরণ শেষে কয়েক শত কৃষক এসে পরিস্থিতি উত্তপ্ত করে। তারা সার না পেয়ে আমাকে অবরুদ্ধ করে এবং রাস্তা অবরোধ করে রাখে। পুলিশের সহযোগিতায় দুপুর ১২ টার পর ইউএনও স্যার আমাকে উদ্ধার করে নিরাপদস্হানে নিয়ে আসে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্পণ কুমার বলেন,সারের দাবিতে কিছু কৃষক সড়ক অবরোধ করে। পরে পুলিশের হস্তক্ষেপে তা তুলে নেয়। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখন পরিস্থিতি পুরোপুরি শান্ত আছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন জানান, সুষ্ঠুভাবে সার বিতরণ হয়েছে। তবে চাহিদার তুলনায় বেশি কৃষকের সমাগম হওয়ায় উদ্বুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। এসময় কৃষকদের সার দেওয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। কৃষকরা পরে অবরোধ তুলে নেয়। অতিরিক্ত বরাদ্দের জন্য চাহিদা পাঠানো হয়েছে জেলায়। আশা করি শীঘ্রই বরাদ্দ পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা