• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
Headline
চিলমারীতে আবারও “ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক এলাকাবাসী নজরুল বর্ষে রাজারহাটে শিক্ষার্থীদের পুরস্কৃত, মিলল গাছের চারাও জাতিসংঘ সদর দপ্তরে ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক শেষ ভাষণে যুদ্ধ-এআই-জলবায়ু সংকটে জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেসের সতর্কবার্তা ভূরুঙ্গামারীতে এসএসসিতে জিপিএ -৫ ও জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কুড়িগ্রাম-৩ আসনে সংরক্ষিত সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি তারিক আবুল আলা চৌধুরী ৩ বছরেও চালু হয়নি পাঙ্গাহাটে ২কোটি টাকা ব্যয়ে নির্মিত সবজীর মার্কেট ১৮ দোকান ও ৬ বিক্রয়কেন্দ্র পড়ে আছে অব্যবহৃত আগাছা-ফাটল ও মাদক সেবনের চিহ্ন জাতিসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ

নজরুল বর্ষে রাজারহাটে শিক্ষার্থীদের পুরস্কৃত, মিলল গাছের চারাও

পিএম সৈকত,কুড়িগ্রাম প্রতিনিধি:  / ৪ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাটে ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাম্যবাদী চেতনার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা অডিটরিয়াম হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ এবং তালসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।
নজরুলের জীবন, কর্ম ও সৃষ্টিকর্মকে কেন্দ্র করে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নেন। বিজয়ীদের পুরস্কৃত করার পাশাপাশি গাছের চারা বিতরণের মাধ্যমে সাহিত্য-সংস্কৃতির চর্চার সঙ্গে পরিবেশ সচেতনতার বার্তাও দেওয়া হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হকের সভাপতিত্বে এবং উপজেলা জাসাসের আহ্বায়ক মাসুদ রানার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছুর রহমান লিটন, এনসিপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান সাগর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শরীফ আহমেদ ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এটিএম নিশাদ।
বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, মানবিক মূল্যবোধ ও সাম্যের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রতিযোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা