• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
Headline
 রাজারহাটে পূজা উদযাপন পরিষদের নেতা বিজন ডাকুয়ার পরলোকগমন রাজারহাটে প্রেসক্লাব সদস্য মুকুল কোঙরের পরলোক গমন চিলমারীতে “সাপ্তাহিক সহযোগী” পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বাষিকী পালিত কুড়িগ্রামে এসআরবি-১৩ এর অভিযানে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা এবং ০৪ বোতল এস্কাফ উদ্ধার সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশি বলে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট বাস্তব কথা আবরার ফাহাদ হত্যার রায় দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর শনিবার মহালয়া উদযাপনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের ক্ষণগণনা কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ রাজারহাটে দুর্গাপূজা ঘিরে প্রশাসনের কঠোর প্রস্তুতি, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ইউএনও’র

নজরুল বর্ষে রাজারহাটে শিক্ষার্থীদের পুরস্কৃত, মিলল গাছের চারাও

পিএম সৈকত,কুড়িগ্রাম প্রতিনিধি:  / ১০৫ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাটে ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাম্যবাদী চেতনার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা অডিটরিয়াম হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ এবং তালসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।
নজরুলের জীবন, কর্ম ও সৃষ্টিকর্মকে কেন্দ্র করে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নেন। বিজয়ীদের পুরস্কৃত করার পাশাপাশি গাছের চারা বিতরণের মাধ্যমে সাহিত্য-সংস্কৃতির চর্চার সঙ্গে পরিবেশ সচেতনতার বার্তাও দেওয়া হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হকের সভাপতিত্বে এবং উপজেলা জাসাসের আহ্বায়ক মাসুদ রানার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছুর রহমান লিটন, এনসিপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান সাগর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শরীফ আহমেদ ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এটিএম নিশাদ।
বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, মানবিক মূল্যবোধ ও সাম্যের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রতিযোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা