আজকের তারিখ- Fri-27-02-2026
 **   ১৫ খাল খননে ডিও লেটার দিলেন রুমিন ফারহানা **   বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে মুখ খুললেন রুবাবা **   বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান **   চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসার ৯জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে **   বিএনপি সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট পায়নি, কায়দা করে নেয়া হয়েছে: জামায়াত আমির **   আওয়ামী লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ, রাজশাহী রেঞ্জ ডিআইজির চিঠি **   উলিপুরে শিক্ষকদের অভিযোগের তদন্ত শুরু **   পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর, জাতীয় শহীদ সেনা দিবস আজ **   বিসিবির গেম ডেভলপমেন্ট চেয়ারম্যান হলেন আসিফ আকবর **   ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটিতে নতুন প্রশাসক

ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটিতে নতুন প্রশাসক

যুগের খবর ডেস্ক: ঢাকার উত্তর ও দক্ষিণসহ দেশের ছয় সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এই নিয়োগ দিয়ে রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম। অন্যদিকে মো. শফিকুল ইসলাম খান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন।

এছাড়া নজরুল ইসলাম মঞ্জু খুলনা সিটি কর্পোরেশন, আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশন, মো. সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং মো. শওকত হোসেন সরকার গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র নিয়োগ পেয়েছেন।

‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা এদের সিটি কর্পোরেশনগুলোতে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগ করা প্রশাসকরা ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )