আজকের তারিখ- Mon-02-03-2026

চিলমারীতে ১১৫পরিবারকে সংযোগ ফাউন্ডেশনের “রমজান ফুড প্যাকেজ” উপহার

হাবিবুর রহমান: কুড়িগ্রামের চিলমারিতে “মানুষের জন্য, মানুষের পাশে” এই স্লোগানকে সামনে রেখে, পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে, “সংযোগ ফাউন্ডেশনের উদ্যোগে রমজান ফুড প্যাকেজ” উপহার দেয়া হয়েছে। সোমবার (২রা মার্চ) সকাল ১১টায় থানাহাট ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, সংযোগ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের উপস্থিতিতে ১১৫ দরিদ্র ও অসহায় সুবিধাভোগী পরিবারের মাঝে “সংযোগ ফাউন্ডেশনের রমজান ফুড প্যাকেজ” উপহার দেয়া হয়েছে। আয়োজক সংগঠনের স্বেচ্ছাসেবীরা বলেন, রমজান মাসে যেন নিম্ন আয়ের মানুষগুলো ইফতার ও সেহরির সময় ন্যূনতম কষ্ট ছাড়া খাদ্যের ব্যবস্থা করতে পারে, সে উদ্দেশ্যেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান। প্রতিটি ফুড প্যাকেজে ছিল- (ছোলা বুট ১কেজি, সয়াবিন তেল- ৫০০ গ্রাম, মসুর ডাল- ৫০০গ্রাম, খেজুর ৫০০গ্রাম এবং চিনি ৫০০গ্রাম)
এ সময় উপস্থিত ছিলেন– স্বেচ্ছাসেবক রবিউল ইসলাম, মিনহাজুল ইসলাম সীমান্ত, রুনা বেগম। এছাড়াও দায়িত্ব পালন করেন খোরশেদ আলম, সিফাত ইসলাম, সিয়াম মিয়া, লাবিব মিয়া, রিপন মিয়া, নাসরিন খাতুন, সীমা খাতুন, তারিফ মিয়া ও মোসলেমা খাতুন উপস্থিত ছিলেন। সুবিধাভোগী সদস্যরা সংযোগ ফাউন্ডেশনের জন্য দোয়া করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। সংযোগ ফাউন্ডেশনের পক্ষ থেকে বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে ও “মানুষের জন্য, মানুষের পাশে” নীতিকে ধারণ করে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )