আজকের তারিখ- Mon-09-03-2026
 **   ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী **   বিএনপির কাছে নতিস্বীকার করে একই দিনে দুই ভোট দিয়েছে অন্তর্বর্তী সরকার: জামায়াত আমির **   ফের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত **   বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই : জ্বালানিমন্ত্রী **   ২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী **   বাংলাদেশ এমন দেশ হবে, যেখানে নারীরা থাকবেন নিরাপদে : জুবাইদা রহমান **   সমঝোতা প্রত্যাখ্যান, ইরানের সম্ভাব্য সব স্তরের নেতাকে হত্যার দাবি ট্রাম্পের **   নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী **   উলিপুরে রাতের আঁধারে ইটভাটায় মাটি নেয়ার অভিযোগে জরিমানা **   চিলমারীতে কোরআন শরিফ বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিএনপির কাছে নতিস্বীকার করে একই দিনে দুই ভোট দিয়েছে অন্তর্বর্তী সরকার: জামায়াত আমির

যুগের খবর ডেস্ক: বিএনপির কাছে নতিস্বীকার করেই অন্তর্বর্তী সরকার একই দিনে দুটি নির্বাচন আয়োজন করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রবিবার (৮ মার্চ) বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির আয়োজিত এক ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।
ডা. শফিকুর রহমান বলেন, সাম্প্রতিক নির্বাচনে সাধারণ মানুষ যে ভোট দিয়েছেন, চূড়ান্ত ফলাফলে তার সঠিক প্রতিফলন দেখা যায়নি। এ বিষয়ে সরকারের প্রতি জনগণের প্রত্যাশা বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, দেশ পরিচালনায় জনগণের চাওয়ার প্রতিফলন না ঘটলে গণপ্রতিরোধ গড়ে তোলা হতে পারে।
ইফতার মাহফিলে অংশ নিয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনও বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, বিএনপি সংসদ সংস্কার পরিষদের শপথ না নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছে।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও অতিথিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )