কুড়িগ্রামে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, হ্যান্ডবল প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্য কুমরপুর গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে
আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।
এসময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রব, প্রতিষ্ঠানের অধ্যক্ষ সাইদুর রহমান, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার ফ্যাবিয়ান রোজারিও, এএফএডি’র কো-অর্ডিনেটর রেশমা সুলতানা, প্রজেক্ট ম্যানেজার ফারজানা ফৌজিয়া প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ কিশোরীদের হ্যান্ডবল প্রতিযোগিতায় মধ্য কুমরপুর গার্লস স্কুল এন্ড কলেজ যতিনের হাট আদর্শ উচ্চ বিদ্যালয়কে একচেটিয়াভাবে খেলে ১৬ -০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় মধ্য কুমরপুর গার্লস স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী আঁখি আক্তার একাই ১৩টি গোল করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন। গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় স্থানীয় এএফএডি’র রিনিউড ওমেনস ভয়েজ এন্ড লিডারশিপ বাংলাদেশ প্রজেক্ট অনুষ্ঠানের আয়োজন করে।