• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
Headline
কুড়িগ্রামে শিশু-কিশোরদের গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব, কারিগরি শিক্ষায় গুরুত্ব নিয়ে রাজারহাট ইউএনওর প্রশংসায় স্থানীয়রা ফারুকী-তিশার সংসারে ভাঙনের গুঞ্জন সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের হতদরিদ্র মানুষের নিজ ভিটায় সোলারসহ ঘর নির্মার্ণের প্রকল্প হাতে নেয়া হয়েছে:  রাজারহাটে শাড়ি বিতরণে ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভূরুঙ্গামারীতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নুর মোহাম্মাদ নামে এক ব্যাংকিং ব্যবসায়ীর টাকা ছিনতাই আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর অন্যের বারান্দায় রাত কাটানো লতা রানীর পাশে খাদ্য ও পোশাক দিয়ে দাঁড়াল রাজারহাট উপজেলা প্রশাসন পূজা হচ্ছে অসাম্প্রদায়িক এবং সর্বজনীন- রাজারহাটে শাড়ি উপহার বিতরণে কুড়িগ্রাম ডিসি সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে শিশু-কিশোরদের গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ৭ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাটে শিশু ও কিশোর-কিশোরীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি ও মন্দিরভিত্তিক বিদ্যাপীঠ পরিষদ (বাগীশিক), লালমনিরহাটের নেতৃত্বে এবং শ্রী পবিত্র কুমার রায় সরকারের সভাপতিত্বে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শুক্রবার (২৩অক্টোবর) সকাল ১০টায় উপজেলার সদর ইউনিয়নের কিসামত পুনকর পূর্বপাড়া সার্বজনীন দুর্গা মন্দির কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপ্টিবাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও বাগীশিক লালমনিরহাটের সভাপতি শ্রী সুদান চন্দ্র রায় এবং বাগীশিক লালমনিরহাট জেলা সংসদের সহসভাপতি শ্রী যাত্রা মোহন বর্মন।
এ ছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবক স্বপন কুমার রায়, শিবু প্রসাদ রায়, সুজিত চন্দ্র রায়, মহেন্দ্র নাথ রায়, বাগীশিকের নেতৃবৃন্দ এবং মন্দিরভিত্তিক গুরুকুল বিদ্যাপীঠের শিক্ষিকা অনুরাধা রায়সহ অন্যান্য অতিথিগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা