• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
Headline
চিলমারীতে “ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি” সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে পরকীয়ার জেড়ে স্বামী হত্যা এজাহারভুক্ত ৬ আসামি বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কুড়িগ্রামে রাতের বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, আমন ধান নিয়ে শঙ্কায় কৃষক কুড়িগ্রামে মোবাইল ফোন ভাঙায় অভিমানে তরুণীর আত্মহত্যা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরী স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরু বন্দুক হাতে তাসনিয়া ফারিণ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে লক্ষে মাঠ পর্যায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মসুচির উদ্বোধন কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়লো ৬ দোকান, ক্ষতি ২০ লাখ টাকা

১৯ বছর পর রাজারহাটে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: / ২৭ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

দীর্ঘ ১৯ বছর পর কুড়িগ্রামের রাজারহাটে প্রকাশ্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালনের সুযোগ না দেওয়ার অভিযোগ তুলে অতীতের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
রোববার (৮ নভেম্বর) বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ফখরুদ্দিন-মঈনুদ্দিন সরকারের দুই বছর এবং আওয়ামী লীগ সরকারের ১৭ বছর—দীর্ঘ ১৯ বছর বিএনপিকে বিপ্লব ও সংহতি দিবসটি পালন করতে দেওয়া হয়নি। দীর্ঘ সময় পর এবার আমরা দিবসটি পালন করতে পারছি।’
তিনি আরও বলেন, ‘সেই সময় বাংলাদেশের মানুষ স্বাধীনতা ও দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ছিল। তারা একটি নেতৃত্বের প্রয়োজন অনুভব করেছিল। এমন পরিস্থিতিতে শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান নিজের পরিবারের মায়া ত্যাগ করে জীবনের ঝুঁকি নিয়ে দেশের স্বাধীনতার জন্য ঐতিহাসিক ভূমিকা পালন করেন। তাঁর সাহসী নেতৃত্ব ও ত্যাগ বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’
এর আগে দিবসটি উপলক্ষে দলীয় ব্যানারে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলামের সভাপতিত্বে ও দলীয় নেতাদের উপস্থিতিতে সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব সাহিদুল ইসলাম, জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ও আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, সদস্য সচিব নয়ন আলী এবং জাকির হোসেন খান প্রমুখ।
সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা