• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
Headline
‘গ্রামেই মিলবে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ, খুলবে কর্মসংস্থানের দুয়ার’ রংপুর অঞ্চলে আর্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে প্রকল্প পরিচালক কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন ২৫১ রোগী কুড়িগ্রামে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের ওপর নির্মিত সোনাহাট সেতুর সংযোগ সড়ক ৭ বছরে শুরু হয়নি, এলাকা পরিদর্শন করে দ্রুত সমাধানের দাবী জানালেন এমপি আনোয়ারুল কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, বিপাকে খেটে খাওয়া মানুষ, কুয়াশা ও ঠান্ডায় স্থবির জনজীবন, শ্রমিক সংকটে আমন ধান কাটায় বিলম্ব কুড়িগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ২৩৪ পরিবার পেল ছাগল, ২৫২ কৃষক পেল কৃষি উপকরণ ভূরুঙ্গামারীতে ৪ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ নিয়েছেন মামুন রাজারহাটে ইএসডিও’র সীড্স কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজারহাটে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভের ১৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত ভালো লাগে

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের ওপর নির্মিত সোনাহাট সেতুর সংযোগ সড়ক ৭ বছরে শুরু হয়নি, এলাকা পরিদর্শন করে দ্রুত সমাধানের দাবী জানালেন এমপি আনোয়ারুল

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)  প্রতিনিধিঃ / ৫ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
oplus_2

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৬ একর জমির মালিকানা নিয়ে ব্যক্তি ও রেলের মধ্যে দ্বন্ধের কারণে দীর্ঘ ৭ বছরেও দুধকুমার নদের ওপর নির্মিত সেতুর সংযোগ সড়কের কাজ শুরু করা সম্ভব হয়নি। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম ঘটনা স্থানে  সরেজমিন পরিদর্শন করেছেন। জানাগেছে, সড়ক ও জনপথ বিভাগের অধিনে ২০১৯ সালে দুধকুমার নদের ওপর ৬৪৫ দশমিক ০১৫ মিটার দীর্ঘ নতুন সেতুর নির্মাণকাজ শুরু হয়। ১৩৬ কোটি ৩৩ লাখ টাকা চুক্তিমূল্যের সেতু ও সংযোগ সড়কের কাজ ২০২১ সালে শেষ হওয়ার কথা থাকলেও ২০২৬ সালে সেতুটির প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়। সেতুটি নির্মাণ কাজ শেষ পর্যায়ে থাকলেও ভূমি জটিলতার কারণে সংযোগ সড়ক নির্মাণে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
জানাযায়,নির্মিয়মান সেতুর পূর্ব প্রান্তে প্রায় ৬ একর জমি  স্থানীয়রা তাদের ব্যক্তি মালিকানা জমি বলে দাবি করে আসছেন। অপর দিকে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় দপ্তর ওই জমি রেলের মালিকানা দাবি করে। কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবরে, একটি পত্র প্রেরণ করে। একই জমি ব্যক্তি ও রেলওয়ে মালিকানা দাবি করায় আটকে যায় জমির অধিগ্রহণ প্রক্রিয়া। এই বিষয়টি নিয়ে আন্তঃমন্ত্রণালয় একাধিকবার বৈঠকেও কোন সমাধান হয়নি। ফলে সোনাহাট সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কাজ ৭ বছরেও শুরু করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।
পরিদর্শনকালে জাতীয় সংসদ সদস্য জানান, ভূমি অধিগ্রহণের টাকা ডিসি অফিসে জমা রয়েছে। এখন জমির মালিকানা নিশ্চিত হলে দ্রুত অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করা সম্ভব। এব্যাপারে জেলা প্রশাসক সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বিষয়টি দ্রুত সমাধানের অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করেছেন বলে তিনি জানান। তিনি বলেন, আমি ইতিমধ্যে মাননীয় যোগাযোগ মন্ত্রীসহ সংশ্লিষ্ট অনেকের সাথে যোগাযোগ করে বিষয়টি অবগত করেছি। তিনি দ্রুত বিষয়টি সমাধান করে রাস্তা নির্মাণের দাবী জানান।
উল্লেখ্য সেতুটি চালু না হওয়ায় প্রায় দেড়শত বছরের পুরানো মেয়াদ উত্তীর্ণ সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলছে স্থল বন্দরের পাথর বোঝাই ট্রাক, মানুষ ও যাত্রীবাহী যানবাহন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা