• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
Headline
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজারহাটে স্থাবর সম্পত্তির বাজারমূল্য নির্ধারণ সম্পর্কিত সভা অনুষ্ঠিত ‘গ্রামেই মিলবে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ, খুলবে কর্মসংস্থানের দুয়ার’ রংপুর অঞ্চলে আর্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে প্রকল্প পরিচালক কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন ২৫১ রোগী কুড়িগ্রামে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের ওপর নির্মিত সোনাহাট সেতুর সংযোগ সড়ক ৭ বছরে শুরু হয়নি, এলাকা পরিদর্শন করে দ্রুত সমাধানের দাবী জানালেন এমপি আনোয়ারুল কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, বিপাকে খেটে খাওয়া মানুষ, কুয়াশা ও ঠান্ডায় স্থবির জনজীবন, শ্রমিক সংকটে আমন ধান কাটায় বিলম্ব কুড়িগ্রামে দরিদ্র পরিবারের মাঝে ২৩৪ পরিবার পেল ছাগল, ২৫২ কৃষক পেল কৃষি উপকরণ ভূরুঙ্গামারীতে ৪ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ নিয়েছেন মামুন রাজারহাটে ইএসডিও’র সীড্স কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৮ কিলোমিটার যানজট

Reporter Name / ১৯৪ Time View
Update : শুক্রবার, ১ জুন, ২০১৮

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের ধল্যা পর্যন্ত প্রায় ২৮ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাতভর মহাসড়কে থেমে থেমে যানজট থাকলেও শুক্রবার সকাল ৭টা থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে হাজার হাজার যাত্রীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা আমভর্তি ট্রাকের চালক সুজন জানান, সকাল ৮টার দিকে মহাসড়কের কর্ণী নামক স্থানে এসে যানজটে আটকা পড়েন। সাড়ে তিন ঘণ্টায় ৬ কিলোমিটার পাড়ি দিয়ে বেলা সাড়ে ১১টায় মহাসড়কের দেওহাটা পর্যন্ত পৌঁছেছেন।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি একেএম কাউছার বলেন, মহাসড়কে যানজট রয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে। তাছাড়া মহাসড়ক যানজটমুক্ত রাখতে অতিরিক্ত ৫শ পুলিশ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা