• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
Headline
আজ থেকে ৫দিন ব্যাপী দূর্গাপূজা আরাম্ভ,কঠোর নিরাপত্তা জোরদার দুর্গামন্ডপ পরিদর্শন করলেন রাজারহাট ইউএনও তানজিলা তাসনিম ভূরুঙ্গামারীতে ইউনিয়ন বিএনপির ঘোষিত কমিটি বাতিলে ২৪ ঘন্টার আলটিমেটাম কুড়িগ্রামে অনুসন্ধান ও উদ্ধার উপকরণ সামগ্রী বিতরণ ফুলবাড়ি উপজেলা বিএনপির দুই শীর্ষ নেতাসহ ৬জন সরকারি চাকরিজীবী সরকারি বিধিবিধান লঙ্ঘিত দুর্গাপূজা ঘিরে কুড়িগ্রামে বিজিবির বিশেষ নজরদারি দুর্গম চরের শিশুদের শিক্ষা উপকরণ দিল কুড়িগ্রাম চর উন্নয়ন পরিষদ ‘ঝরে পড়া ও বাল্যবিয়ে রুখতে চরে ভাসমান স্কুল ও মাধ্যমিক বিদ্যালয় জরুরি’ কু‌ড়িগ্রা‌মে জোড়া খুনের মামলার রায়, একজনের যাবজ্জীবন ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার,এতে নদীর জীববৈচিত্র্য হুমকির মুখে কুড়িগ্রামে সাড়ে ৫ লক্ষাধিক টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-১ কুড়িগ্রামে একই পরিবারের ৬ জনই মানষিক অসুস্থ

চিলমারীতে প্রায় ২মাস থেকে, অনলাইন সেবা থেকে বঞ্চিত উপজেলাবাসি

Reporter Name / ১৬২ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

হাবিবুর রহমান,: কুড়িগ্রামের চিলমারীতে প্রায় দুই মাস ধরে অনলাইনে নামজারি (মিউটেশন) ও ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রদানের অ্যাকাউন্ট বন্ধ থাকার কারণে, অনেক বিপদে পড়েছেন সেবা নিতে আসা সাধারণ মানুষেরা। বিশেষ করে বেশি অসুবিধায় পড়েছেন, চরের সেবা নিতে আসা সাধারণ মানুষেরা। অভিযোগ রয়েছে, ভূমি কর্মকর্তার একাউন্ট না হওয়ার কারণে, সাধারণ মানুষেরা নামজারিতে ব্যাপক হয়রানির শিকার হচ্ছেন। এছাড়াও মিস কেস, ভুল দাগ সংশোধন, ভুল খাজনার সংশোধনসহ “ভূমি কর্মকর্তার স্বাক্ষরকৃত” যাবতীয় কাজ বন্ধ রয়েছেন। ফলে দীর্ঘদিন যাবত ভূমি সংক্রান্ত কাজে ব্যাপক হয়রানি ও ভোগান্তিতে পড়েছেন চিলমারী অঞ্চলের সাধারণ মানুষেরা। খোঁজ নিয়ে জানাগেছে, জমি কেনা-বেচা বা জরুরি প্রয়োজনে, খতিয়ান হালনাগাদ করার জন্য নামজারির খুবই প্রয়োজন। কিন্তু প্রায় দুই মাস ধরে অনলাইনে আবেদন প্রক্রিয়া ব্যাহত হওয়ায়, অনেক ভোগান্তিতে পড়েছেন মানুষেরা। এদিকে বর্তমানে অনলাইনে খাজনা পরিশোধ বাধ্যতামূলক করা হলেও অ্যাকাউন্ট বন্ধ থাকার অজুহাতে, সাধারণ মানুষ তাদের ভূমির কর পরিশোধ করতে পারছেন না। ফলে বকেয়া বাড়ছে এবং জমি সংক্রান্ত আইনি কাজের অনেক জটিলতা তৈরি হচ্ছেন। এতে দূর-দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ গুলো দিনের পর দিন উপজেলা ভূমি অফিসে ঘুরেও কোন সমাধান পাচ্ছেন না বলে জানাযায়। ভুক্তভোগী সোনা মিয়া বলেন, ডিজিটাল সেবার নামে চিলমারীর মানুষকে হয়রানি করা হচ্ছে। প্রায় দুই মাস ধরে সরকারি গুরুত্বপূর্ণ পোর্টালটি বন্ধ থাকায়, কোন ভাবেই মেনে নেওয়া যায় না। অফিসের দ্বারে দ্বারে ঘুরেও শুধু ‘সার্ভারের সমস্যা’ বা ‘অ্যাকাউন্ট বন্ধ’ এমন কথা শুনতে হচ্ছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি, আশা করা যায় এই সপ্তাহের মধ্যে হয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা