• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
Headline
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন সভাপতি শেখ রনজু ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ আলম কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সীরাতুন্নবী(সাঃ) আলোচনা ও দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত তিস্তার ভাঙনে নিঃস্ব পরিবারের পাশে কুড়িগ্রামের রাজারহাট ইউএনও রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উমরমজিদ ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন ভূরুঙ্গামারীতে ধানের গোলা ও খড়ির মাচা থেকে ৪২ বস্তা সার উদ্ধার, ১ লাখ টাকা জরিমানা সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে চেক বিতরণ সমাজকল্যাণ মন্ত্রীর

সৌদি পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ বাংলাদেশি

Reporter Name / ৩৪৫ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

যুগের খবর ডেস্ক: পবিত্র হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত মোট ১৫৪টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ বাংলাদেশি হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ৪ হাজার ৪৪৪ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় সৌদিতে পৌছান ৫৫ হাজার ৩৩৯ জন।
শনিবার ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৮টি ফ্লাইটে গিয়েছেন ৩০ হাজার ৮৪৪ জন। সৌদি এয়ারলাইনসের ৫৪টি গিয়েছেন ২০ হাজার ৮০ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি সৌদি পৌঁছেছেন ৮ হাজার ৮৫৯ জন।
এদিকে হজে গিয়ে এখন পর্যন্ত ১৬ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১২ জন ও নারী ৪ জন। এর মধ্যে মক্কায় মারা গেছেন ১২ ও মদিনায় ৪ জন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা