• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
Headline
সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রী ‘নজর যেন না লাগে’ বললেন মিলন ও পূজা ভূরুঙ্গামারীতে শ্যালো ইঞ্জিন চালিত ধানবোঝাই ভটভটি উল্টে আকবর আলী নামে এক চালকের মৃত্যু কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত হতে পারে সেমিকন্ডাক্টর শিল্প: প্রধানমন্ত্রী চিলমারীতে “কেয়ারগিভিং- সম্ভাবনাময় পেশা ও ক্যারিয়ার” নিয়ে আলোচনা অনুষ্ঠিত তিস্তার ভাঙন ঠেকাতে কুড়িগ্রামে  জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন কুড়িগ্রামের নাককাটিহাটে হাঁসের মাংসের হোটেলে ৮ হাজার টাকা অর্থদন্ড

ভূরুঙ্গামারীতে পথচারীকে ধাক্কা দেয়া ঢাকাগামী বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ক্ষুব্ধ জনতা

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: / ৫৮ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্বাধীন পরিবহন নামের ঢাকাগামী একটি বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ক্ষুব্ধ জনতা। সোমবার রাত আটটার দিকে ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নে হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন সড়কে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আব্দুল হামিদ চৌধুরী (৭৫) নামের এক মোটরসাইকেল চালক রাত আটটার দিকে পার্শ্বরাস্তা থেকে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে ওঠার সময় স্বাধীন পরিবহন নামের ঢাকাগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। তার এক পা থেঁতলে যায়। এঘটনায় ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। নাগেশ্বরী উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ আনে। তবে ততক্ষণে বাসটির বিভিন্ন অংশ পুড়ে ছাই হয়ে যায়। এসময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।
স্বাধীন পরিবহনের কাউন্টার ম্যানেজার সফি বলেন, যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়া বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে। বাসটিতে আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তিকে গুরুত্বর আহত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছিল। তার অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার শিকার ব্যক্তির এক পা থেঁতলে গেছে। মাথায় চোট পেয়েছেন।
ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে রয়েছি। ফায়ার সার্ভিসের সদস্যরা বাসের আগুন নিয়ন্ত্রণে এনেছে। সড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা