• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
Headline
ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে চিলমারী রক্ষার দাবি, চরবিষয়ক মন্ত্রণালয় গঠনের আহ্বান ভূরুঙ্গামারীতে ১০৩ পিস ভারতীয় ইয়াবা টেবলেটসহ মর্জিনা আক্তার নামে এক মাদক কারবারি নারী গ্রেফতার কুড়িগ্রামে সীমান্তে ভারতীয় মালামালসহ আটক ৩ শেষ মুহূর্তের জয়ে ফাইনালে আর্জেন্টিনা, স্কালোনি বললেন—‘রক্তের গন্ধ পেলেই জেগে ওঠে দল’ মাঠহীন শৈশব: প্রযুক্তির পর্দায় বন্দি নতুন প্রজন্ম ভূরুঙ্গামারীতে অনলাইন জুয়া, ক্যাসিনো সম্রাট ও অর্থ পাচারকারী চক্রের মুল হোতা আলাল গ্রেফতার সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী ভূরুঙ্গামারীতে ড্রেজার মেশিনে বালু উত্তোলন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও দুটি শ্যালো মেশিন, বালু জব্দ উত্তরাঞ্চলে বিরোধী দলের এমপি বেশি থাকায় পরিকল্পিতভাবে উন্নয়ন বাজেট কমানো হয়েছে: কুড়িগ্রামে নাহিদ ইসলাম ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় রাশেদা নামে এক নারীর মৃত্যু

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: রাজারহাটে কিশামত নাখেন্দা খালপাড়ে বৃক্ষরোপণ করলেন ইউএনও তানজিলা তাসনিম

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ৩৪ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শনিবার(১৩জুন) দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিশামত নাখেন্দা এলাকায় খালের পাড়ে বৃক্ষরোপণ করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ্ তানজিলা তাসনিম। তিনি বলেন, “পরিবেশ সুরক্ষা ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, এগুলোর পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, জনস্বাস্থ্য প্রকৌশলী আরিফুল ইসলাম লাভলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা  মাঈদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শরীফ আহমেদ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জাহিদুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা(ভারপ্রাপ্ত) আরিফুল ইসরাম, উপজেলা নাজির মো. এরশাদুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, জামায়াতের আমীর মাওলানা কফিল উদ্দিন,  প্রেসক্লাব রাজারহাটের সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নয়ন আলী, স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। এছাড়াও রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তানজিলা তাসনিম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ের সামনে বৃক্ষরোপন করেন।
কর্মসূচির আওতায় খালের পাড়জুড়ে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।  খালের পাড়ে বৃক্ষরোপণের ফলে একদিকে যেমন পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পাবে, অন্যদিকে ভূমিক্ষয় রোধ ও পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা