• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
Headline
চিলমারীতে “কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বৃক্ষরোপণ” কার্যক্রম অনুষ্ঠিত ত্রাণ বিতরণে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না : ত্রাণ মন্ত্রী মেয়েদের অবৈতনিক উচ্চশিক্ষার পাশাপাশি বৃত্তিও দেওয়া হবে: প্রধানমন্ত্রী ফেরি কুঞ্জলতা চিলমারী নদীবন্দর থেকে সরিয়ে নেওয়া হলো উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা : ২০ বছর পর প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে  প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২; আটক ১১ সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে সহযোগিতা করার জন্য: প্রধানমন্ত্রী ভূরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় বিনামূল্যে ১৪১০ জন কৃষকের মাঝে গাছের চারা,শাকসবজির বীজ ও সার বিতরণ কুড়িগ্রামে ৯শ’ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা

কুড়িগ্রামে দলিল লিখক,নকল নবিশ প্রশিক্ষণ অনুষ্ঠিত

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: / ৩০ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬
Exif_JPEG_420

কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে কর্মরত দলিল লিখক ও নকল নবিশদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় রাজারহাট সাব-রেজিস্ট্রার এর কার্যালয়ে কর্মরত দলিল লিখক ও নকলনবিশদের  পেশাগত দক্ষতা বৃদ্ধি,শুদ্ধাচার চর্চা, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করণ বিষয়ক দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজারহাট সাব-রেজিস্ট্রারের আয়োজনে এ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে ছিলেন কুড়িগ্রাম জেলা রেজিস্ট্রার মো: রুহুল কুদ্দুছ। প্রশিক্ষণ সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট সাব-রেজিস্ট্রার, মো: রাশেদুজ্জামান। প্রশিক্ষণ পূর্ব বক্তব্যে প্রধান প্রশিক্ষক ও কুড়িগ্রাম জেলা রেজিস্ট্রার মোঃ রুহুল কুদ্দুছ বলেন,প্রতিটি সাব-রেজিষ্ট্রি অফিস দেশ বাসির বিশ^াস ও আস্থার জায়গা এবং সরকারের রাজস্ব আদায়ের অন্যতম উৎস। এখানে কোন প্রকার দুর্নিতি ও সিন্ডিকেট এবং অনিয়মের বিষয়ে আমরা অত্যন্ত কঠোর অবস্থানে আছি। তিনি দলিল লিখকদের সাধারন মানুষের আস্থা ও বিশ^াস অর্জন করে আরো মানবিক হয়ে দায়িত্ব পালনের আহবান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজারহাট হাট সাব-রেজিস্ট্রারের কার্যলয়ে কর্মরত সনদ প্রাপ্ত দলিল লিখক,দলিল লিখক সহকারি,কম্পিউটার অপারেটর, নকল নবিশ,অফিস সহকারি নবেন্দু কিশোর নারু, ১ম মোহরার জিয়াউর রহমান, ২য় মোহরার ফারহানা সুলতানা এবং টিসি মোহরার রওশন আরা বেগম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা