• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
Headline
গাইবান্ধায় ব্রহ্মপুত্রে নৌ ডাকাতি ৩৪ ম্যাচ পর হারের স্বাদ পেল মরক্কো কুড়িগ্রামে গ্রীনহাউজ পদ্ধতিতে গাঁজা চাষ, পুলিশের অভিযানে প্রায় অর্ধশতাধিক গাঁজা গাছ উদ্ধার কুড়িগ্রাম -১ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম সরকারি হিসাব সম্পকির্ত নবগঠিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রশংসা ভাসছেন কুড়িগ্রামের এএসপি মুনতাসির মামুন মুন সুন্দর ও মনোরম পরিবেশ বেঁচে থাকার জন্য সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তোলাই সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ট্রেনে কাটা পড়ে নিহত প্রতিবন্ধী যুবকের অসহায় পরিবারের পাশে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসন ভূরুঙ্গামারীতে জন্ম ও মৃত্যু সনদ নিবন্ধন কার্যক্রমে উপজেলায় প্রথম তিলাই ইউপি অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহ নিরোধ ও কিশোর – কিশোরীর মানসিক স্বাস্থ্য উন্নয়নে সভা

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:  / ৪০ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহ নিরোধ ও কিশোর-কিশোরীর মানসিক স্বাস্থ্য উন্নয়নের সভা অনুষ্ঠিত হয়েছে। (২৪ শে জুন)
বুধবার বিকেলে  উপজেলার দক্ষিণ ছাট গোপালপুর হামিদা খানম উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে।  উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ এতে প্রধান অতিথি ছিলেন।
তথ্য সেবা কর্মকর্তা গুলফাম মোস্তফা অনন্যা সভায় বাল্যবিবাহের কুফল ও কিশোর-কিশোরীর মানসিক স্বাস্থ্যের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বিভিন্ন দিক তুলে ধরেন। রোজিনা খাতুন নামের এক অভিভাবক বলেন, অল্প বয়সে মেয়েদের বিয়ে হলে কি সমস্যা হয় তা আমি জানি। আমার তিনটি কন্যা আছে। তাদেরকে অল্প বয়সে বিয়ে দেব না।
উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ বলেন, বাল্যবিবাহের ফলে মা ও শিশু মৃত্যুর ঝুঁকি বাড়ে। সেই সাথে অপ্রাপ্তবয়স্ক মায়ের গর্ভের শিশু প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে। বাল্যবিবাহের সাথে জড়িত কাজী ও অভিভাবকদের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি অভিভাবক ও শিক্ষার্থীদের বাল্যবিবাহের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
এসময় অন্যান্যের মধ্যে তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, দক্ষিণ ছাট গোপালপুর হামিদা খানম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওসমান গনি, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক অফিসের ক্রেডিট সুপারভাইজার আবুল হোসেন, ব্র্যাকের টেকনিক্যাল অফিসার বিকাশ চন্দ্র দে, অপরাজেয় বাংলাদেশ স্পেস টু লিভ প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী মোমেনা খাতুন ও যুব প্লাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার এর আগে দক্ষিণ ছাট গোপালপুর হামিদা খানম উচ্চ বিদ্যালয় ও গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজ খবর নেন। শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
সভায় অভিভাবক, শিক্ষার্থী ও যুব প্লাটফর্মের সদস্যরা সভায় অশ  গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা