• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
Headline
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর কুড়িগ্রামে ট্রেনের ধাক্কায় গরুর মৃত্যু, প্রাণে বাঁচলেন মালিক কুড়িগ্রামে মাদক-চাঁদাবাজি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে গণমিছিল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন সভাপতি শেখ রনজু ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ আলম কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সীরাতুন্নবী(সাঃ) আলোচনা ও দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত তিস্তার ভাঙনে নিঃস্ব পরিবারের পাশে কুড়িগ্রামের রাজারহাট ইউএনও রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উমরমজিদ ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন ভূরুঙ্গামারীতে ধানের গোলা ও খড়ির মাচা থেকে ৪২ বস্তা সার উদ্ধার, ১ লাখ টাকা জরিমানা

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ৩ কোটি টাকা দিলেন নেইমার

স্পোর্টস ডেস্ক / ৯২ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

মাঠের বাইরেও বড় মনের নজির দেখালেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যে জরুরি উদ্ধার ও মানবিক ত্রাণ তৎপরতায় তিনি আড়াই লাখ মার্কিন ডলার বা তিন কোটি টাকা দান করেছেন।
ভেনেজুয়েলার সংবাদ মাধ্যম এল সুমারিও-র প্রতিবেদন অনুযায়ী, নেইমারের এই অর্থ দিয়ে বিপর্যস্ত পরিবারগুলোর জন্য খাবার, বিশুদ্ধ পানি, অস্থায়ী আশ্রয় এবং অন্যান্য জরুরি সহায়তার ব্যবস্থা করা হবে।
এ প্রসঙ্গে নেইমার বলেন, ভেনেজুয়েলার মানুষের জন্য আমার হৃদয় কাঁদছে। তিনি আশা প্রকাশ করেন, এই সাহায্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে একটু শক্তি ও স্বস্তি দেবে।
রিখটার স্কেলে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প ভেনেজুয়েলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে। একের পর এক আফটারশকে উদ্ধারকাজ আরও কঠিন হয়ে পড়েছে। এ পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জন মারা গেছেন। আহত হয়েছেন ৩ হাজার ২৩৮ জনেরও বেশি। বাস্তুচ্যুত হয়েছেন ৩ হাজারের বেশি পরিবার। আন্তর্জাতিক মানবিক সংস্থা ও বিভিন্ন দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
এদিকে ৩৪ বছর বয়সী নেইমার এখন বিশ্বকাপ খেলছেন। চোটের কারণে গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচ মিস করেছিলেন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে শেষ দিকে বিকল্প খেলোয়াড় হিসেবে নেমে মাঠে ফেরেন। নকআউট পর্বের আগে এই প্রত্যাবর্তন ব্রাজিল শিবিরের জন্য বড় স্বস্তির বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা