• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
Headline
গাইবান্ধায় ব্রহ্মপুত্রে নৌ ডাকাতি ৩৪ ম্যাচ পর হারের স্বাদ পেল মরক্কো কুড়িগ্রামে গ্রীনহাউজ পদ্ধতিতে গাঁজা চাষ, পুলিশের অভিযানে প্রায় অর্ধশতাধিক গাঁজা গাছ উদ্ধার কুড়িগ্রাম -১ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম সরকারি হিসাব সম্পকির্ত নবগঠিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রশংসা ভাসছেন কুড়িগ্রামের এএসপি মুনতাসির মামুন মুন সুন্দর ও মনোরম পরিবেশ বেঁচে থাকার জন্য সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তোলাই সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ট্রেনে কাটা পড়ে নিহত প্রতিবন্ধী যুবকের অসহায় পরিবারের পাশে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসন ভূরুঙ্গামারীতে জন্ম ও মৃত্যু সনদ নিবন্ধন কার্যক্রমে উপজেলায় প্রথম তিলাই ইউপি অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

কেপ ভার্দেকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক / ৩৪ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

রেফারি শেষ বাঁশি বাজালেন! আর্জেন্টিনা শেষ ষোলোয় পৌঁছে গেল। নাটকীয় ও উত্থান-পতনে ভরা ম্যাচের সাক্ষী হল গোটা ফুটবল বিশ্ব। ১২০ মিনিট হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আলবিসেলেস্তেরা শেষ পর্যন্ত ৩-২ গোলে জয় নিশ্চিত করে। সত্যি কথা বলতে কী এই ম্য়াচে আর্জেন্টিনা জয়লাভ করলেও হৃদয় জিতেছে কেপ ভার্দের পারফরম্য়ান্স। যে লড়াকু মানসিকতা নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত তারা লড়াই চালিয়ে গেল, ফুটবল ইতিহাস তা বহুকাল মনে রাখবে।
এর আগে, অতিরিক্ত সময়ের ১১১ মিনিটে লিওনেল মেসি কর্নার কিক নেন, আর সেটি ক্রিশ্চিয়ান রোমেরোর হেডে জালে জড়িয়ে যায়। এতে আর্জেন্টিনা ম্যাচে তৃতীয় দফায় এগিয়ে যায়! ভিএআর পর্যালোচনার পর গোলটি বৈধ ঘোষণা করা হয়।
তবে ম্যাচ জমে উঠে ১০৩ মিনিটে। বাঁ দিক দিয়ে বল পেয়ে এগিয়ে যান সিডনি লোপেস কাবরাল। এরপর ডান পায়ের দুর্দান্ত কার্লিং শটে বল জড়িয়ে দেন আর্জেন্টিনার জালে। অবিশ্বাস্য এক গোল! চোখ ধাঁধানো সেই ফিনিশিংয়ে ম্যাচে ২-২ এ সমতা আনে কেপ ভার্দে।
কিন্তু তার কিছু আগে, ৯৩ মিনিটে ম্যাচে লিড নিয়েছিল বর্তমান চ্যাম্পিয়নরা। লিওনেল মেসির নেওয়া কর্নার থেকে পেনাল্টি বক্সে হেডের লড়াই শুরু হয়। সেই ভিড়ের মধ্যেই বল এসে পড়ে লিসান্দ্রো মার্তিনেজের সামনে। কোনও ভুল না করে দুরন্ত শটে বল জালে জড়িয়ে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
মায়ামিতে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ গোলে। কেপ ভার্দে শেষ মুহূর্তে বলের দখল ধরে রেখে আক্রমণ গড়ার চেষ্টা করে। আর্জেন্টিনার বক্সের ঠিক বাইরে বল নিয়ে এগোতে গিয়ে হেলিও ভারেলা মাটিতে পড়ে যান। ঠিক সেই সময়ই রেফারি নিয়মিত ৯০ মিনিটের সমাপ্তির বাঁশি বাজিয়ে দেন।
৫৯ মিনিটে রায়ান মেন্ডেস বল নিয়ে দুর্দান্ত গতিতে আর্জেন্টিনার রক্ষণভাগে ঢুকে ডান প্রান্ত থেকে দারুণ একটি ক্রস বাড়ান। সেখানে দেরয় দুয়ার্তে নিখুঁতভাবে বল নিয়ন্ত্রণে নিয়ে এমিলিয়ানো মার্তিনেজের দুই পায়ের ফাঁক দিয়ে শট জালে জড়িয়ে দেন। এই দুর্দান্ত ফিনিশিংয়ে স্কোরলাইন ১-১ হয়ে যায় এবং ম্যাচে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তবে প্রথমার্ধ শেষে বেশ হাসিখুশি ছিলেন আর্জেন্টাইন সমর্থকরা। ১-০ ব্যবধানে এগিয়ে থাকলেও আরও গোলের খোঁজে মরিয়া ছিলেন লিওনেল মেসি ও তাঁর সতীর্থরা। ২৯ মিনিটে কাঙ্ক্ষিত মুহূর্ত এনে দেন মেসি। মাঝমাঠ থেকে লিসান্দ্রো মার্তিনেজের দুর্দান্ত লম্বা পাস নিখুঁতভাবে নিয়ন্ত্রণে নেন আর্জেন্টিনা অধিনায়ক। এরপর দ্বিতীয় স্পর্শেই খুবই সংকীর্ণ কোণ থেকে অসাধারণ ফিনিশিংয়ে বল জড়িয়ে দেন জালে। গোলরক্ষক ভোজিনহার কোনো সুযোগই ছিল না।
আগামী ৭ জুলাই বিশ্বকাপের শেষ ষোলোয় মিসরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। শুক্রবার রাতে দিনের আগের খেলায় অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে ৪-২ গোলে হারায় মিসর। নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা