• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
Headline
কুড়িগ্রামে মোবাইল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি ভূরুঙ্গামারীতে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহার সামগ্রী বিতরণ ভূরুঙ্গামারীতে সারের বৈধ চালান না থাকায় ৭ বস্তা সার আটক করেছে বিজিবি রাজারহাটে ফিস্টুলা শনাক্তকরণ  ক্যাম্পেইন  উপলক্ষে উঠান বৈঠক হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর চিন্তা-ভাবনা রয়েছে: বিমান পরিবহন মন্ত্রী অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে কুড়িগ্রামের রাজারহাট ইউএনও রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে শিক্ষক সংকট সাড়ে ৩ হাজার শিক্ষার্থীর পাঠদান ব্যাহত ভূরুঙ্গামারীতে এনসিপির কমিটি অনুমোদন, আহবায়ক মাহফুজুল ইসলাম কিরণ,সদস্য সচিব মোর্শেদুর রহমান আনিস গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী

১ আগস্ট থেকে শিশুরা পাবে টাইফয়েড টিকা

যুগের খবর ডেস্ক: / ৬৫ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

দেশের শিশুদের টাইফয়েড জ্বরের ঝুঁকি থেকে দীর্ঘমেয়াদ সুরক্ষা দেওয়ার লক্ষ্যে আগামী ১ আগস্ট ২০২৬ থেকে নিয়মিত টিকাদান কর্মসূচিতে ‘টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি)’ অন্তর্ভুক্ত করা হচ্ছে।
সোমবার (১৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সূত্রে এ তথ্য জানায়।
ইপিআইয়ের নির্দেশনা অনুযায়ী, নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় ১৫ মাস বয়সী সব শিশুকে এ টিকা দেওয়া হবে।
টিকাপ্রাপ্তির স্থান : দেশের সব স্থায়ী এবং অস্থায়ী টিকাদান কেন্দ্র।
টিকাদানের নিয়ম : শিশুকে বাম ঊরুর মধ্যভাগের বহিরাংশে মাংসপেশিতে শূন্য দশমিক ৫ মিলি মাত্রার এক ডোজ টিকা দেওয়া হবে।
সহ-প্রদান : টিকাদান সেশনে এমআর-২ টিকার সঙ্গে টিসিভি একসঙ্গে দেওয়া যাবে।
টিকা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মাঠকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ১৫ মাস বয়সী শিশুদের তালিকা তৈরি করবেন এবং ‘VaxEPI’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন নিশ্চিত করবেন। পাশাপাশি, অভিভাবকদের সচেতন করতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম এবং ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে উঠান বৈঠক ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
উল্লেখ্য যে, দেশের শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত টিকাদান কর্মসূচিতে নতুন ও কার্যকর টিকা যুক্ত করার ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা