• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
Headline
অবহেলায় যেন গণতন্ত্র হারিয়ে না যায়: রাষ্ট্রপতি রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোর্ত্তীন পণ্য ধ্বংস করেছে কাস্টমস দেশে ফিরে বাঁধনের আক্ষেপ—আমার টিমও আমাকে বর্জন করেছে পলাশপুর গ্রাম নিশ্চিহৃ হওয়ার আশঙ্কা কুড়িগ্রামে তিস্তার ভাঙনে বিলীন হচ্ছে আবাদি জমি একটি কিডনির জন্য থমকে গেছে সজিবের জীবন আড়াই বছরের মেয়ের মুখের দিকে তাকিয়ে বাঁচতে চান তিনি পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আগামী ২৩ সেপ্টেম্বর আব্দুল লতিফ, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ব্রিকস সম্মেলনে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’

ভূরুঙ্গামারীতে সাবেক অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা মজিবর রহমানের ইন্তেকাল

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: / ৫৫ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সাবেক অধ্যক্ষ  বীরমুক্তিযোদ্ধা  মজিবর রহমান স্যার ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ…. রাজিউন)। শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি  দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৪৪ সালের ২৭শে জানুয়ারী জন্ম গ্রহন করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ভারতের ঝাউকুঠি যুব শিবিরের শিবির ইন-চার্জের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭২ সালে ভূরুঙ্গামারী ডিগ্রী কলেজে অধ্যাপনা শুরু করেন এবং সহকারী অধ্যাপক হিসেবে ২০০৪ সালে অবসর গ্রহণ করেন। দীর্ঘদিন তিনি ভূরুঙ্গামারীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কিশলয় বিদ্যানিকেতনের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। শনিবার বাদ যোহর ভূরুঙ্গামারী সরকারি কলেজ মাঠে রাষ্ট্রীয় সম্মান ও জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে জানাগেছে। তার দুই ছেলে ভূরুঙ্গামারী কলেজে অধ্যাপনা করছেন। তাঁর মৃত্যুতে ভূরুঙ্গামারী মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি কলেজ পরিবার ও ভূরুঙ্গামারী প্রেসক্লাব গভীর শোক ও সমবেদনা জানিয়ে তাঁর আত্মার মাগফেরাৎ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা