• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
Headline
কুড়িগ্রামে শিশু-কিশোরদের গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব, কারিগরি শিক্ষায় গুরুত্ব নিয়ে রাজারহাট ইউএনওর প্রশংসায় স্থানীয়রা ফারুকী-তিশার সংসারে ভাঙনের গুঞ্জন সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের হতদরিদ্র মানুষের নিজ ভিটায় সোলারসহ ঘর নির্মার্ণের প্রকল্প হাতে নেয়া হয়েছে:  রাজারহাটে শাড়ি বিতরণে ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভূরুঙ্গামারীতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নুর মোহাম্মাদ নামে এক ব্যাংকিং ব্যবসায়ীর টাকা ছিনতাই আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর অন্যের বারান্দায় রাত কাটানো লতা রানীর পাশে খাদ্য ও পোশাক দিয়ে দাঁড়াল রাজারহাট উপজেলা প্রশাসন পূজা হচ্ছে অসাম্প্রদায়িক এবং সর্বজনীন- রাজারহাটে শাড়ি উপহার বিতরণে কুড়িগ্রাম ডিসি সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: / ১২৬ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কুড়িগ্রামে সময়মতো সার না পাওয়া ও বেশি দামে সার বিক্রির অভিযোগে ক্ষুব্ধ হয়ে উঠেছেন কৃষকেরা। ডিলারের টালবাহানায় ক্ষোভ আরও বেড়ে গেলে গোডাউনে ভাঙচুর শুরু করেন স্থানীয় কৃষকেরা। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রোববার (০৬ সেপ্টেম্বর)  জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারে সার কিনতে এসে বিপাকে পড়েন স্থানীয় কৃষকেরা। অভিযোগ, প্রয়োজনের সময় ডিলারের কাছ থেকে সার না পেয়ে দিনের পর দিন ঘুরতে হয়েছে তাদের।
এ ছাড়া নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং সার দেওয়ার ক্ষেত্রে নানা টালবাহানার অভিযোগও করেন কৃষকেরা। এসব নিয়ে ডিলারের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে ক্ষুব্ধ কৃষকেরা ডিলারের সার গোডাউনের বেড়া ভাঙচুর শুরু করেন। এ সময় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে কৃষকদের শান্ত করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
কৃষকদের অভিযোগ, কৃষি মৌসুমে সময়মতো ও ন্যায্যমূল্যে সার না পেলে চাষাবাদ ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়বে উৎপাদন খরচ। এ ঘটনায় সার সরবরাহ ও বিক্রির বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা