• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
Headline
ব্রিকস সম্মেলনে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ কুড়িগ্রামে ময়লার ড্রেনে নবজাতকের মরদেহ, ৬ দিন পর মিললো সন্ধান রাজারহাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত পরিবেশ ও প্রাণিকুলের প্রতি শিক্ষার্থীদের যত্নশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভূরুঙ্গামারীতে অধিক দামে সার বিক্রিকালে দুই সার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে জুয়া খেলার অভিযোগে ৪ জুয়াড়ি গ্রেপ্তার কুড়িগ্রামের মীরেরবাড়িতে সবজির সবুজ বিপ্লব, ৮০০ কৃষকের ঘামে বদলাচ্ছে গ্রামীণ অর্থনীতি ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট আলাদা থাকছেন মিথিলা, বিচ্ছেদের ইঙ্গিত দিলেন সৃজিত! কুড়িগ্রাম-রাজারহাট আরকে সড়কে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর

রাজারহাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ১৩ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের রাজারহাটে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বর ঝাড়ু দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাবিবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব সাহিদুল ইসলাম, এনপিপির সদস্য সচিব সাগরসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অভিযান চলাকালে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; ব্যক্তি, পরিবার ও সমাজের প্রতিটি মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে এবং কোথাও পানি জমতে দেওয়া যাবে না। সম্মিলিত সচেতনতা ও কার্যকর পরিচ্ছন্নতার মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা