• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Headline
 রাজারহাটে পূজা উদযাপন পরিষদের নেতা বিজন ডাকুয়ার পরলোকগমন রাজারহাটে প্রেসক্লাব সদস্য মুকুল কোঙরের পরলোক গমন চিলমারীতে “সাপ্তাহিক সহযোগী” পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বাষিকী পালিত কুড়িগ্রামে এসআরবি-১৩ এর অভিযানে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা এবং ০৪ বোতল এস্কাফ উদ্ধার সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশি বলে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট বাস্তব কথা আবরার ফাহাদ হত্যার রায় দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর শনিবার মহালয়া উদযাপনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের ক্ষণগণনা কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ রাজারহাটে দুর্গাপূজা ঘিরে প্রশাসনের কঠোর প্রস্তুতি, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ইউএনও’র

আব্দুল লতিফ, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

আব্দুল লতিফ, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ৩৯ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান -২০২৬ এর অংশ হিসেবে
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভার্চুয়ালি সংযুক্ত থেকে সরাসরি  উদ্বোধনী অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিকুজ্জামান, অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন তৌহিদ, যুবদল সভাপতি রফিকুল ইসলাম শান্ত, শ্রমিককল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারি আতিকুর রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে  তিন মাস ব্যাপী একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে। কর্মপরিকল্পনা অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তর, ইউনিয়ন পরিষদ  ও শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়াও  কর্মপরিকল্পনা ব্যতীত প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখতে নিজ নিজ  দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে  অনুরোধ করা হয়েছে।
পরে উপজেলা পরিষদ শিশু পার্ক ও উপজেলা পরিষদের আশপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয় । এতে অংশ নেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, স্কাউট, গার্লস গাইড ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
উল্লেখ্য ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত তিন মাস ব্যাপী এই কর্মসূচি চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা