• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
Headline
অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে আটক এক নারীসহ তিন বাংলাদেশী ৩৩ মাস ভারতীয় কারাগারে থাকার পর ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন কুড়িগ্রামে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা কুড়িগ্রামে সারের দাবীতে সড়ক অবরোধ: উপ সহকারী কৃষি কর্মকর্তা অবরুদ্ধ কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক বীরমুক্তিযোদ্ধাকে হত্যা, অভিযুক্ত আটক সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর উলিপুরে কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত রাজারহাটে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কুড়িগ্রাম-রাজারহাট আরকে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতার চেষ্টা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রাজারহাট শিক্ষা অফিসের এক কর্মকর্তা সামলাচ্ছেন তিন উপজেলা জনবলসংকটে ব্যাহত মাধ্যমিক শিক্ষা কার্যক্রম

অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে আটক এক নারীসহ তিন বাংলাদেশী ৩৩ মাস ভারতীয় কারাগারে থাকার পর ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ১১ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে আটক এক নারীসহ তিন বাংলাদেশি ৩৩ মাস ভারতীয় কারাগারে থাকার পর দেশে ফিরেছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদেরকে সোনাহাট বিজিবির কাছে হস্তান্তর করে।
পরে শুক্রবার সন্ধ্যায়  সোনাহাট বিজিবি ক্যাম্প তাদের ভুরুঙ্গামারী থানায় সোপর্দ করে।
ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেরত আসা তিনজন হলেন, কুড়িগ্রামের কচাকাটা থানার আব্দুল জলিল, মুজাফফর হোসেন এবং ঢাকা জেলার যাত্রাবাড়ী এলাকার  শারমিন আক্তার।
পুলিশ জানায়, অবৈধভাবে ভারতে প্রবেশের পর তারা সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। পরবর্তীতে ৩৩ মাস কারাভোগ শেষে মুক্তি পেলে বিএসএফ নিয়মিত প্রক্রিয়ায় তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।
ওসি আজিম উদ্দিন জানান , তিনজনের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা থানায় এলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা