• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
Headline
ভূরুঙ্গামারীতে এসএসসিতে জিপিএ -৫ ও জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কুড়িগ্রাম-৩ আসনে সংরক্ষিত সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি তারিক আবুল আলা চৌধুরী ৩ বছরেও চালু হয়নি পাঙ্গাহাটে ২কোটি টাকা ব্যয়ে নির্মিত সবজীর মার্কেট ১৮ দোকান ও ৬ বিক্রয়কেন্দ্র পড়ে আছে অব্যবহৃত আগাছা-ফাটল ও মাদক সেবনের চিহ্ন জাতিসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিটিভিতে উচ্চ শ্রেণিতে উন্নীত হলেন ভাওয়াইয়া ভাস্কর ভূপতি ভূষণ বর্মা কুড়িগ্রামে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে ১৫ হাজার মানুষের চলাচল ‘সাইকেল-অটোরিকশা উঠলেই কেঁপে ওঠে সেতু’ অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে আটক এক নারীসহ তিন বাংলাদেশী ৩৩ মাস ভারতীয় কারাগারে থাকার পর ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন

কুড়িগ্রাম-৩ আসনে সংরক্ষিত সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি তারিক আবুল আলা চৌধুরী

Reporter Name / ৫ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জনসাধারণের সঙ্গে যোগাযোগ ও প্রশাসনিক কার্যক্রমে সমন্বয়ের জন্য সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন উলিপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তারিক আবুল আলা চৌধুরী।
সংরক্ষিত ৩২৫ মহিলা আসন-২৫ এর সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুরাইয়া জেরিন রনি স্বাক্ষরিত সোমবার (২১ সেপ্টেম্বর) এক চিঠিতে এ দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, সংসদ সদস্যের দায়িত্বপ্রাপ্ত ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জনগণের যোগাযোগ ও প্রশাসনিক কার্যক্রমে সমন্বয়ের জন্য তারিক আবুল আলা চৌধুরীকে প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
দায়িত্ব পাওয়ার পর তারিক আবুল আলা চৌধুরী সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনিকে ধন্যবাদ জানিয়ে বলেন, “তিনি আমাকে যোগ্য মনে করে কুড়িগ্রাম-৩ আসনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব দিয়েছেন। এ দায়িত্বকে আমি জনগণের সেবা ও এলাকার উন্নয়নে কাজে লাগাতে চাই।চ্
তিনি আরও বলেন, “উলিপুরের উন্নয়নে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণ, প্রধান সড়ক ১৮ ফুট থেকে ২৪ ফুটে সম্প্রসারণ, কৃষিপণ্যাগার এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাত ও সংরক্ষণাগার স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগকে গুরুত্ব দেওয়া হবে। জনগণের প্রয়োজন ও এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই। ইনশাআল্লাহ, সবার সহযোগিতায় উলিপুরকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা