• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
Headline
ছেলের সঙ্গে সুইমিংপুলে পরীমনির জলকেলি, মুগ্ধ নেটিজেনরা রাজারহাটে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ভূরুঙ্গামারীতে পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরা রোগ নিয়ন্ত্রণে, পিপিআর রোগের বিনামূল্যে টিকাদান কর্মসুচি উদ্বোধন কুড়িগ্রামে নিলামের গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু ‘দুর্নীতি-অনিয়ম রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন’     —–ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু চিলমারীতে চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত- ১জন ও আহত কয়েকজন ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কোন কলঙ্কের দায় নিবে না, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

‘দুর্নীতি-অনিয়ম রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন’     —–ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

“রাষ্ট্রযন্ত্রের সব জায়গায় দুর্নীতি-অনিয়ম হচ্ছে। রাষ্ট্রের বিভিন্ন স্তরে দুর্নীতি ও অনিয়ম রয়েছে । শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে এসব অনিয়ম বন্ধ করা সম্ভব নয়। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন”বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলা পরিষদ কার্যালয়ের নতুন ভবন উদ্বোধনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু  সাংবাদিকদের এসব কথা বলেন।
কুড়িগ্রামকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, “কুড়িগ্রাম জেলাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। এখানে কোনো অবহেলা থাকবে না। কুড়িগ্রাম যেহেতু একটি পশ্চাৎপদ জেলা এবং এখানকার বিপুলসংখ্যক মানুষ দারিদ্র্যসীমার নিচে রয়েছে, তাই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিও আমরা বেশি গুরুত্ব দিচ্ছি।”
কুড়িগ্রামে বালু গবেষণাগার স্থাপনের বিষয়ে মন্ত্রী বলেন, “কুড়িগ্রাম জেলায় বালু গবেষণাকেন্দ্র হোক-এ জন্য আমিও চেষ্টা করে যাব।”
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, তিস্তা পাড়ের মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধানে মহাপরিকল্পনা বাস্তবায়ন গুরুত্বপূর্ণ। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে তিস্তা পাড়ের প্রায় দুই কোটি মানুষের জীবনমান পরিবর্তনের সুযোগ সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, “তিস্তা মহাপরিকল্পনার সমীক্ষা চলমান রয়েছে। এখানে কারিগরি সমীক্ষা সম্পন্ন হয়েছে। সামনের অর্থবছরে আমরা কাজ শুরু করতে পারব।”
এর আগে বৃহস্পতিবার সকাল ১১টায় রাজারহাট উপজেলা কার্যালয়ের নতুন ভবনের নামফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
নতুন উপজেলা কার্যালয় ভবন উদ্বোধনের পর মন্ত্রী কুড়িগ্রাম শহরের উদ্দেশে রওনা দেন। বিকেল ৩টায় শহরের পুরাতন হাসপাতাল পাড়ায় জেলা পরিষদ শিশু পার্ক এবং বিকেল ৪টায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক (ডিসি) গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করবেন। জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথি থাকবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ছাড়া তিনি বিকেল ৫টায় লালমনিরহাটের বড়বাড়িতে ‘আলোকিত লালমনিরহাট’ আয়োজিত হা-ডু-ডু খেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করবেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা