• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
Headline
ছেলের সঙ্গে সুইমিংপুলে পরীমনির জলকেলি, মুগ্ধ নেটিজেনরা রাজারহাটে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ভূরুঙ্গামারীতে পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরা রোগ নিয়ন্ত্রণে, পিপিআর রোগের বিনামূল্যে টিকাদান কর্মসুচি উদ্বোধন কুড়িগ্রামে নিলামের গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু ‘দুর্নীতি-অনিয়ম রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন’     —–ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু চিলমারীতে চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত- ১জন ও আহত কয়েকজন ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কোন কলঙ্কের দায় নিবে না, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

কুড়িগ্রামে নিলামের গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাটে ইলেকট্রিক করাত দিয়ে নিলামের গাছ কাটার সময় বিদ্যুতের তার করাতের সঙ্গে পেঁচিয়ে ফরিদুল ইসলাম(৩৮) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দূর্ঘটনার শিকার ফরিদুলের বাড়ী উপজেলার সদর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে রাজারহাট বাজারের পাশে মেকুরটারী তেলী পাড়া গ্রামে শ্বশুড় বাচ্চা মিয়ার বাড়িতে ঘর জামাই হিসেবে রয়েছেন। বৃহস্পতিবার (১অক্টোবর) দুপুর সোয়া ১টায় দিকে উপজেলার চাকিরপশার ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিপ্লব হোসেন ইলেকট্রিক করাত দিয়ে একটি গাছ কাটছিলেন। এ সময় পাশ দিয়ে থাকা বিদ্যুতের একটি তার অসাবধানতাবশত করাতের সঙ্গে পেঁচিয়ে গেলে তিনি দুর্ঘটনার শিকার হন। এতে তিনি আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজারহাট হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।
এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় লাশের সুরতহাল রিপোর্ট তৈরির পর রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা