ভূরুঙ্গামারীতে পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় ছাগল ও ভেড়ার পিপিআর রোগ মুক্ত করণে বিনামূল্যে পিপিআর টিকার (চতুর্থ ডোজ) প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসাপাতাল ভূরুঙ্গামারীর আয়োজনে হাসপাতাল চত্বরে কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ। এসময় সহকারী কমিশনার (ভূমি) জামিলুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশিকুজ্জামান, যুবদলের উপজেলা সভাপতি রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য উপজেলার ১০টি ইউনিয়নে ওয়ার্ড পর্যায় পর্যন্ত ক্যাম্প করে প্রাথমিকভাবে ২৯ হাজার ছাগল ও ভেড়াকে টিকা প্রদান করা হবে। ১/১০/২০২৬ ইং থেকে ১৮ /১০/২০২৬ ইং পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে।