• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
Headline
দুর্গাপূজা উপলক্ষে টানা ৯ দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান  রাজারহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের উপর নির্মাণাধীন সোনাহাট সেতুর পাশে অবৈধভাবে বালু উত্তোলন ছেলের সঙ্গে সুইমিংপুলে পরীমনির জলকেলি, মুগ্ধ নেটিজেনরা রাজারহাটে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ভূরুঙ্গামারীতে পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরা রোগ নিয়ন্ত্রণে, পিপিআর রোগের বিনামূল্যে টিকাদান কর্মসুচি উদ্বোধন কুড়িগ্রামে নিলামের গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু ‘দুর্নীতি-অনিয়ম রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন’     —–ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু চিলমারীতে চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত- ১জন ও আহত কয়েকজন ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

 রাজারহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: / ২২ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাটে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ পালিত হয়েছে।
শুক্রবার (২অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিমের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আয়শা সিদ্দিকা, উপজেলা বিএনপির সদস্য সচিব সাহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।
সভায় বক্তারা বলেন, উৎপাদনশীলতা বাড়াতে শুধু উৎপাদনের পরিমাণ বাড়ালেই হবে না; কাজের গুণগত মান, দক্ষতা, সময়ের সঠিক ব্যবহার এবং অপচয় রোধের দিকেও গুরুত্ব দিতে হবে।
বক্তারা আরও বলেন, দেশের উন্নয়নে প্রত্যেক নাগরিকের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন। মানুষের অভিজ্ঞতা, দক্ষতা ও কর্মক্ষমতাকে কাজে লাগাতে পারলে উৎপাদনশীলতা বাড়ার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা