• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
Headline
“মাদক নির্মূলে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সততা ও নিষ্ঠার সঙ্গে ভূমিকা রাখতে হবে”                      -কুড়িগ্রামের রাজারহাটে মেজর জেনারেল (অব.) আমসাআ আমিন কুড়িগ্রাম সীমান্তে পিস্তল, গুলি ও সন্দেহজনক এক কেজি ‘আইস’ উদ্ধার ভূরুঙ্গামারীতে জাহাঙ্গীর আলম নামে এক ব্যবসায়ীর ১ লাখ ৩০ হাজার ছিনতাই উলিপুরে ৭ শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কুড়িগ্রামে তরুণীকে কাশফুলের ক্ষেতে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ দুর্গাপূজা উপলক্ষে টানা ৯ দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান  রাজারহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের উপর নির্মাণাধীন সোনাহাট সেতুর পাশে অবৈধভাবে বালু উত্তোলন ছেলের সঙ্গে সুইমিংপুলে পরীমনির জলকেলি, মুগ্ধ নেটিজেনরা রাজারহাটে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

“মাদক নির্মূলে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সততা ও নিষ্ঠার সঙ্গে ভূমিকা রাখতে হবে”                      -কুড়িগ্রামের রাজারহাটে মেজর জেনারেল (অব.) আমসাআ আমিন

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ২১ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

“মাদকের কারণে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। তাই সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। মাদক নির্মূল করা অত্যন্ত কঠিন কাজ। তারপরও আমাদের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সততা ও নিষ্ঠার সঙ্গে এ কাজে ভূমিকা রাখতে হবে।”
কুড়িগ্রামের রাজারহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠনের নিজস্ব কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেজর জেনারেল (অব.) আমসাআ আমিন।
রোববার (৪ অক্টোবর) সকাল ১০টায় রাজারহাট বাজারসংলগ্ন সাবেক রাজমহল সিনেমা হলের পাশে একটি দ্বিতল ভবনে সংগঠনটির নিজস্ব কার্যালয়ের উদ্বোধন করা হয়। এর আগে প্রধান অতিথি ফিতা কেটে কার্যালয়টির উদ্বোধন করেন।
বক্তব্যে মেজর জেনারেল (অব.) আমসাআ আমিন আরও বলেন,  “সকল সশস্ত্র বাহিনীর সদস্য আমার বন্ধু, আমার ভাই, আমার পরিবারের সদস্য। আমাদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধ রয়েছে। তাই আমাদের মূল উদ্দেশ্য হবে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা।”
তিনি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীদের সর্তক করে বলেন, “আমরা আইন নিজের হাতে তুলে নেব না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশের সহযোগিতা করব। সমাজের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “সাংবাদিকরা সমাজ ও দেশকে ভালো করার জন্য লেখেন। সমাজে খারাপ কিছু থাকলেও সেটি কীভাবে ভালো করা যায়, সে বিষয়ে সাংবাদিকরা লেখনীর মাধ্যমে ভূমিকা রাখেন। আপনারাও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করবেন।”
সংগঠনের সভাপতি অনারারি ক্যাপ্টেন মো. শাহাজাহান আলীর সভাপতিত্বে  এবং সাধারণ সম্পাদক কর্পোরেল এসএম কামরুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ওয়াঃ অফিসার মোহাম্মদ আব্দুল বাতেন (অব:), সিঃ ওয়াঃ অফিসার মোঃ আব্দুর রহমান (অব:), সার্জেন্ট মোঃ আতাউর রহমান (অব:), সার্জেন্ট মোঃ রেজাউল করিম (অব:), সার্জেন্ট মোঃ সুজাউদ্দৌলা (অব:), সার্জেন্ট মোঃ মাইদুল ইসলাম (অব:), কর্পোরাল মোঃ রফিকুল ইসলাম (অব:) এবং প্রেসক্লাব রাজারহাট ও আলোকিত রাজারহাট’র সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত প্রমূখ।
এসময় সংগঠনের সদস্য, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সদস্যদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা এবং সমাজের ইতিবাচক কর্মকা-ে সংগঠনটির ভূমিকা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা