• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
Headline
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে সাংবাদিকদের অবহিতকরণ সভা রাজারহাটে জাতীয় কন্যাশিশু দিবস পালিত ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন কুড়িগ্রামে রান্নাঘরের পেছন থেকে ১৪ ফুটের গাঁজার গাছ উদ্ধার, গ্রেপ্তার ১ চিলমারীতে “সরকারি শিক্ষা কর্মকর্তাদের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে, অ্যাডভোকেসি সভা” অনুষ্ঠিত কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা: ৫৬৭টি মণ্ডপে নির্বিঘ্নে দুর্গোৎসব পালনের প্রস্তুতি কুড়িগ্রামে মাটির নিচে গর্তে লুকানো চোরাই অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ রাজারহাটে জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৬ মারুবেনি করপোরেশনকে নতুন বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক বদলিতে অনিয়মের অভিযোগ

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে সাংবাদিকদের অবহিতকরণ সভা

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ১৩ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ বিষয়ে সাংবাদিকদের অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের পদ্ধতি, সংশ্লিষ্ট কার্যক্রম এবং তথ্যের নির্ভুলতা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
প্রেস কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম।
এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ, কুড়িগ্রাম জেলা মহিলা দলের সদস্যসচিব মিলি কায়কোবাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ববিতা খাতুন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম ও সদস্যসচিব সাহিদুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা রেজাউল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এ টি এম রিয়াসাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক এবং মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার আয়েশা সিদ্দিকা।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও নির্ভুলতা বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন। সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে কার্যক্রমটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করা হয়।
প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা