• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
Headline
কুড়িগ্রামে দু’দিন সূর্যের দেখা মেলেনি, ঠান্ডায় কাবু মানুষ, তাপমাত্রা সর্বনিম্ন ১৯ ডিগ্রি ফুলবাড়ীতে কোরআন অবমাননার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ ও মানববন্ধন ভূরুঙ্গামারীতে বাংলাদেশ ব্যাংকের উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিত করণ ও অর্থায়ন কর্মসুচি উদ্যোগ(ইউডিওয়াইওজি) বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা ভূরুঙ্গামারীতে ৪ হাজার ১০০ শত ৫০ জন কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার ৬৭৩ কিলোমিটার সাইকেলযাত্রায় মাদকবিরোধী বার্তা ছড়ালেন কুড়িগ্রামের দুই তরুণ নাগেশ্বরীতে ভেকু দিয়ে কাটা হচ্ছে ফসলি জমির মাটি, কৃষকদের মাঝে অসন্তোষ ছোট্ট খোকা জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ ২১ জানুয়ারি ১০৫০ ইউপিতে ভোট: ইসি সানাউল্লাহ কুড়িগ্রামে নবম-দশম শ্রেণির বই ছাড়াই চলছে বিতরণের প্রস্তুতি, নতুন শিক্ষাবর্ষে সব বই পাওয়া নিয়ে শঙ্কা প্রাথমিকে সরবরাহ প্রায় শতভাগ, মাধ্যমিকে এসেছে ৭০ শতাংশ

রাজারহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ৫২ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি এবং ভূমিকম্প ও অগ্নিকা-ের সময় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সঠিক পদক্ষেপ নেওয়ার গুরুত্ব তুলে ধরতেই দিবসটি উপলক্ষে এসব কর্মসূচি আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। মহড়ায় অংশ নেন রাজারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। এ সময় ভূমিকম্প ও অগ্নিকা-ের মতো দুর্যোগে জীবন ও সম্পদ রক্ষায় করণীয় বিষয়ে ব্যবহারিক প্রদর্শনী তুলে ধরা হয়।
রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. এজাহারুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ববিতা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার আয়শা সিদ্দিকা, উপজেলা বিএনপির সদস্যসচিব সাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. কফিল উদ্দিন, উপজেলা এনসিপির সদস্যসচিব অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান সাগর এবং প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহলাদ ম-ল সৈকত।
এ ছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গ্রামীণ নারী অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা